চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

AIIMS Paramedical Application Form 2026: AIIMS এ নার্সিং এর ফর্ম ফিলাপ শুরু, সমস্ত ডিটেইলস দেখে নিন

Nabadip Saha
---Advertisement---

AIIMS Paramedical Application Form 2026: নার্সিং নিয়ে যারা ভালো কেরিয়ার তৈরি করতে চাও, তাদের জন্য এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা AIIMS এবছর নার্সিং সহ বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। এই পরীক্ষার মাধ্যমে সারা দেশে AIIMS এর বিভিন্ন হাসপাতালে যোগ্য প্রার্থীরা নার্সিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। কোর্স সঠিকভাবে সম্পন্ন করলে পরবর্তীকালে বেসরকারি অথবা সরাসরি AIIMS এর অধীনে সরকারি নার্স হিসেবে নিয়োগ মেলে। এই খবরে আমরা এবছরের কোর্সে আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব।

AIIMS Paramedical Application Form 2026

পরীক্ষার নাম
AIIMS Paramedical Entrance Exam 2026
পরিচালনাকারী সংস্থা AIIMS, New Delhi
কোর্সের ধরন স্নাতক।
আবেদনের মাধ্যম অনলাইন ।
Official Website:
ভর্তির কোর্স
B.Sc in Medical Technology in Radiography, Optometry, Dental Hygiene, সহ আরো অনেক।

আবেদনের যোগ্যতা

AIIMS প্যারামেডিক্যাল কোর্সে আবেদনের জন্য,

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে সাইন্স বিভাগে (General/OBC/EWS প্রার্থীদের জন্য অন্তত ৫০% নম্বর এবং SC/ST প্রার্থীদের জন্য ৪৫% নম্বর সহ) উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • উচ্চ মাধ্যমিকে পদার্থবিজ্ঞান (Physics), রসায়ন (Chemistry), এবং জীববিজ্ঞান (Biology) বা গণিত (Mathematics) থাকা আবশ্যিক।
  • ইংরেজি বিষয়ে আলাদা করে পাশ নম্বর থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে কমপক্ষে ১৭ বছর হতে হবে।
---Advertisement---

আবেদন পদ্ধতি

AIIMS-এর আবেদন প্রক্রিয়াটি অনলাইন পদ্ধতিতে হয়। এটি মূলত দুটি ধাপে বিভক্ত:

বেসিক রেজিস্ট্রেশন

  • প্রথমে পরীক্ষার্থীকে AIIMS-এর অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর ছবি, স্বাক্ষর এবং আঙুলের ছাপ আপলোড করতে হবে। বেসিক রেজিস্ট্রেশন একবার গ্রহণ (Accept) হয়ে গেলে তা বারবার করার প্রয়োজন পড়ে না।

ফাইনাল রেজিস্ট্রেশন

  • বেসিক রেজিস্ট্রেশন সফল হলে প্রার্থীদের একটি PAU Code সংগ্রহ করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা দিয়ে এবং পরীক্ষার কেন্দ্র নির্বাচন করে ফাইনাল সাবমিশন করতে হবে।

আবেদন ফি

বিভাগ ফি
সাধারণ (General) / ওবিসি (OBC) ২০০০/-
এসসি (SC) / এসটি (ST) / EWS ১৬০০/-
পিডব্লিউডি (PwD) কোনো ফি নেই
---Advertisement---

পরীক্ষার প্যাটার্ন

AIIMS প্যারামেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা সাধারণত অনলাইনে (CBT মোডে নেওয়া হয়। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর NCERT পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে প্রশ্ন করা হয়। MCQ টাইপের পরীক্ষা। সময় থাকে ১ ঘণ্টা ৩০ মিনিট (৯০ মিনিট)। বিষয় থাকে পদার্থবিজ্ঞান (৩০ নম্বর), রসায়ন (৩০ নম্বর), জীববিজ্ঞান/গণিত (৩০ নম্বর)। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর নেগেটিভ মার্কিং হবে।

সিলেবাস

পদার্থবিদ্যা (Physics)

  • ক্লাস ১১: ভৌত জগৎ ও পরিমাপ, কাইনেমেটিক্স, গতির সূত্র, কার্য, শক্তি ও ক্ষমতা, মহাকর্ষ, থার্মোডাইনামিক্স, দোলন ও তরঙ্গ।
  • ক্লাস ১২: স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ, তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, আলোকবিজ্ঞান, পরমাণু ও নিউক্লিয়াস, ইলেকট্রনিক ডিভাইস।

রসায়ন (Chemistry)

  • অজৈব রসায়ন: পরমাণুর গঠন, মৌলের শ্রেণিবিন্যাস, রাসায়নিক বন্ধন, s-Block, p-Block, d ও f-Block মৌলসমূহ, কো-অর্ডিনেশন যৌগ।
  • ভৌত রসায়ন: পদার্থের অবস্থা, সাম্যাবস্থা, থার্মোডাইনামিক্স, দ্রবণ, তড়িৎ রসায়ন, রাসায়নিক গতিবিদ্যা।
  • জৈব রসায়ন: হাইড্রোকার্বন, অ্যালকোহল, ফেনল ও ইথার, অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড, পলিমার এবং জৈব অণু।

জীববিজ্ঞান (Biology)

  • উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা: জীবজগতের বৈচিত্র্য, কোষের গঠন ও কাজ, উদ্ভিদের শারীরবৃত্তি, মানব শারীরবৃত্তি জনন, জেনেটিক্স ও বিবর্তন, জীববিজ্ঞান ও মানব কল্যাণ,
  • ইকোলজি এবং পরিবেশ
---Advertisement---

গণিত (Mathematics)

  • সেট ও ফাংশন,
  • বীজগণিত,
  • ক্যালকুলাস,
  • স্থানাঙ্ক জ্যামিতি,
  • ভেক্টর এবং ত্রিমাত্রিক জ্যামিতি।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলি গুছিয়ে রাখুন:

  • বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর।
  •  পাসপোর্ট সাইজ ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
  •  স্বাক্ষর ও বাম হাতের বুড়ো আঙুলের ছাপ।
  • দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট।
  • জাতিগত শংসাপত্র ( যদি প্রযোজ্য হয়)।
  • পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড)।

আরও পড়ুনঃ WBJEE ANM GNM 2026 এ আবেদন চলছে, বিস্তারিত পড়ুন

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশ ও বেসিক রেজিস্ট্রেশন শুরু: ২৯ মার্চ ২০২৬।
  • বেসিক রেজিস্ট্রেশন শেষ: ২৪ এপ্রিল ২০২৬।
  • বেসিক রেজিস্ট্রেশন সংশোধন উইন্ডো: ২৯ এপ্রিল থেকে ৩ মে ২০২৬।
  • ফাইনাল রেজিস্ট্রেশন ও কোড জেনারেশন (PAU): মে ২০২৬।
  • অ্যাডমিট কার্ড প্রকাশ: জুন ২০২৬।
  • পরীক্ষার তারিখ: ৪ জুলাই ২০২৬ ।
  • ফলাফল ঘোষণা: জুলাই ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ