Aikyashree Scholarship 2025: এবছরের জন্য ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন শুরু হল, বার্ষিক বৃত্তি ৬০০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

Aikyashree Scholarship 2025: পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে একাধিক স্কলারশিপ প্রকল্প। রাজ্য সরকারের তরফে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে এবং স্কুল ছুট কমিয়ে আনতে এই স্কলারশিপ প্রকল্পগুলি শুরু করা হয়েছে। দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মধ্যে সংখ্যালঘু পরিবারেও বিপুল সংখ্যক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছেন। তাদের জন্য এবারে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শুরু হলো ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন। এখানে আবেদন পদ্ধতি এবং আবেদনের যোগ্যতা জানতে হলে শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

Aikyashree Scholarship 2025

পশ্চিমবঙ্গ রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় বা সর্বসাধারণ ছাত্রছাত্রীদের জন্য নবান্ন বা বিকাশ ভবনের মত একাধিক স্কলারশিপ রয়েছে। তবে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছেন অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি ইত্যাদি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়। মূলত দরিদ্র পরিবারের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণের উদ্দেশ্যেই এই স্কলারশিপ প্রকল্প চালু করা হয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) এর মাধ্যমে বার্ষিক পড়াশোনা এবং উচ্চ শিক্ষার যাবতীয় খরচ দেওয়া হয় পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থনিগম দ্বারা। এই স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে বার্ষিক ৬০ হাজার টাকা পড়াশোনার খরচ বাবদ পেয়ে থাকেন ছাত্র-ছাত্রীরা।

Aikyashree Scholarship এর শ্রেণীবিভাগ

১) প্রি মেট্রিক স্কলারশিপ- প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ পেয়ে থাকেন।

২) পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ- একাদশ শ্রেণি থেকে স্নাতক বা স্নাতক উত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপ এর মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের। তবে এই বিভাগটির আরও দুটি উপবিভাগ রয়েছে। সেগুলি হল- i) ঐক্যশ্রী স্কলারশিপ ও ii) ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ।

  • ঐক্যশ্রী স্কলারশিপ- এই মেধাবৃত্তির মাধ্যমে পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশের কম নম্বর পেয়েছেন এবং ছাত্র-ছাত্রীরা আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
  • ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ- পূর্ববর্তী পরীক্ষায় ৬০ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে এই স্কলারশিপ প্রকল্পের আওতায় বৃত্তি পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা।
---Advertisement---

আরও পড়ুনঃ আমূল পরিবর্তন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষায়

আবেদনের যোগ্যতা

১) Aikyashree Scholarship এ আবেদনে ইচ্ছুক ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে,
২) আবেদনকারী ছাত্র বা ছাত্রী অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের হলে তবেই আবেদন জানাতে পারবেন,
৩) স্কলারশিপ এ আবেদনের জন্য অবশ্যই পরবর্তী পড়াশোনার জন্য স্কুল বা কলেজে ভর্তি হতে হবে,
৪) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকা বা তার কম হতে হবে।

বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু- Apply Now

স্কলারশিপ সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন 👇👇

আবেদন পদ্ধতি

আবেদনে ইচ্ছুক প্রতিটি ছাত্র বা ছাত্রীকে অনলাইন মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship) এ জানাতে হবে। এর জন্য প্রথমেই https://www.wbmdfc.org/ -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে নিজের বিদ্যালয় বা কলেজে গিয়ে জমা করে দিতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্রগুলিও জমা করতে হবে। ইতিমধ্যেই ২৫ শে জুন থেকে এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে। ছাত্র-ছাত্রীরা আগামী ৩১ শে আগস্ট পর্যন্ত এই স্কলারশিপ প্রকল্পে এই বছরের জন্য আবেদন জানাতে পারবেন।

গুরুত্বপূর্ণ তথ্য: পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই এই স্কলারশিপ এ আবেদন জানিয়েছেন এবং এই বছরের পুনরায় স্কলারশিপ এর সুযোগ সুবিধা পেতে চাইছেন, তাদের আলাদা করে আবেদন জানানোর প্রয়োজন নেই। স্কলারশিপটি প্রতি বছর নিজে থেকেই রিনিউয়াল করা হয়। যে সকল ছাত্র-ছাত্রী সঠিকভাবে যোগ্য হবেন, তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে সরকারি কনফার্মেশন মেসেজ চলে যাবে।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

IDRBT Summer Internship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন জব ট্রেনিং ও মাসিক ১৪ হাজার টাকা স্টাইপেন্ড SBI Youth for India Fellowship 2026: স্নাতক পাস শিক্ষার্থীরা এই প্রোগ্রামে পাচ্ছেন ১৬ হাজার টাকা, কি যোগ্যতা লাগবে? OIST Research Internship 2026: বিজ্ঞানের শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপের এর সুযোগ, মিলবে প্রতি মাসে স্টাইপেন্ড NIDM ইন্টার্নশিপ প্রোগ্রাম 2026 | NIDM Internship Program 2026 Nutanix NextGen Innovators Scholarship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এই স্কলারশিপে মিলছে ৪ লক্ষ টাকা