এয়ার ইন্ডিয়াতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৭ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড সংস্থার পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি মাধ্যমে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— AIESL/HR-HQ/2024/4779

পদের নাম— ASSISTANT SUPERVISOR (SECURITY)
মোট শূন্যপদ— ৭৩ টি। (দেশের বিভিন্ন প্রান্তের অফিসে এই নিয়োগের সঙ্গে সঙ্গে সংস্থার কলকাতা বিভাগের ১৩ টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।)
শিক্ষাগত যোগ্যতা— উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ ডিগ্রী সম্পন্ন করা থাকতে হবে তার সাথে BCAS অনুমোদিত AVSEC সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে ৮ হাজার নন-টেকনিক্যাল কর্মী নিয়োগের আবেদন শুরু হল

মাসিক বেতন— সংশ্লিষ্ট এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ২৭,৯৪০/- টাকা।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। আবেদন করার ক্ষেত্রে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর এবং ওবিসি শ্রেণীভুক্তপ্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি— এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরজন্য অবশ্যই সংস্থার প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। এরপর আবেদনপত্রটি ফিলাপ করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi – 110003

প্রয়োজনীয় ডকুমেন্ট— শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার আথবা ভোটার কার্ড, ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, BCAS Basic AVSEC সার্টিফিকেট, NOC সার্টিফিকেট ইত্যাদি।

নিয়োগের স্থান— এয়ার ইন্ডিয়ার দিল্লি, মুম্বাই, নাগপুর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম ডিভিশনে এই কর্মী নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ স্টেট ব্যাঙ্কের ১৪৯৭ শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ

আবেদনের শেষ তারিখ— ২৪ সেপ্টেম্বর, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন