WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

রাজ্যের গ্রামাঞ্চলে স্বাস্থ্যকর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের সকল স্তরের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রামাঞ্চলীয় একলাগুলিতে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। সংশ্লিষ্ট যোগ্যতা সম্পন্ন যেকোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 1915/NUHM

পদের নাম- Honorary Health Worker
মোট শূন্যপদ- ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- কেবলমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের উচ্চতম যোগ্যতা এখানে বিবেচ্য হবে না।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীরা ২২ বছর বয়স থেকে এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক ভাতা- এই কাজের জন্য মাসিক ৪,৫০০/- টাকা ভাতা পাবেন প্রার্থীরা।

রাজ্যের গ্রামাঞ্চলে স্বাস্থ্যকর্মী নিয়োগ

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে।প্রথমে, নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। সেখানেই প্রস্তাবিত আবেদনপত্র পেয়ে যাবেন। সেটি প্রিন্ট করে শূন্যস্থানে যাবতীয় প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। পূরণকরা আবেদনপত্রের সঙ্গে জরুরি নথিপত্রগুলি যোগ করে নিজের সাম্প্রতিক রঙিন ছবি লাগিয়ে নিচের অংশে নিজের সাক্ষর করে নিতে হবে। এবার সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Drop Box, Alipurduar Municipality Office, Alipurduar, West Bengal 736121

আবেদনের শেষ তারিখ- ৩১ জানুয়ারি, ২০২৪।

রাজ্যের গ্রামাঞ্চলে স্বাস্থ্যকর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ