পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্য গ্রামীণ জীবিকা মিশন বা ‘আনন্দধারা’ (WBSRLM) প্রকল্পের অধীনে বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। এই চাকরির বিষয়ে বিভিন্ন খুঁটিনাটি জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন। অস্থায়ীভাবে যোগ্য মহিলা প্রার্থীদের নিয়োগ করা হবে।
এক নজরে
আলিপুরদুয়ারে বিভিন্ন ব্লকে অ্যাকাউন্টেন্ট নিয়োগ
এক্ষেত্রে মূলত CLF Accountant & MIS পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। পরে কাজ অনুযায়ী মেয়াদ বাড়ানো যেতে পারে। আলিপুরদুয়ার সাব-ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ব্লকে শূন্যপদের বিন্যাস নিম্নরূপ:
| ব্লক | শূন্যপদ |
| আলিপুরদুয়ার-১ ও ২ | মোট ১১+১১ = ২২টি শূন্যপদ। |
| মাদারিহাট-বীরপাড়া | ০৮টি শূন্যপদ। |
| ফালাকাটা | ১০টি শূন্যপদ। |
| কালচিনি | ১১টি শূন্যপদ। |
| কুমারগ্রাম | ১১টি শূন্যপদ। |
প্রার্থীর পোস্টিং তার নিজের গ্রাম পঞ্চায়েত বাদে সংশ্লিষ্ট ব্লকের অন্য যেকোনো পঞ্চায়েতে হতে পারে।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
আবেদন করার আগে প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হবে:
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই কমার্স নিয়ে স্নাতক পাস হতে হবে।
- কমপক্ষে ৬ মাসের একটি বৈধ কম্পিউটার কোর্সের সার্টিফিকেট (Word, Excel, Power Point) থাকা বাধ্যতামূলক।
- আনন্দধারা প্রকল্পের স্বনির্ভর দল (SHG) বা সঙ্ঘ সমবায়ে খাতা লেখার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রার্থীকে গত ২ বছর ধরে কোনো সক্রিয় স্বনির্ভর দলের সদস্য থাকতে হবে এবং অন্তত একবার ঋণ গ্রহণ করতে হবে। কোনোভাবেই ঋণ খেলাপি হওয়া চলবে না।
- বাংলা ও ইংরেজি পড়তে ও লিখতে জানতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
- ICDS, ASHA বা কোনো NGO-তে কর্মরত কর্মীরা আবেদনের যোগ্য নন।
বয়স সীমা
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
অফিসিয়াল নোটিফিকেশনে বেতনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। যারা নিয়োগ পাবেন তাদের সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট বেতন প্রদান করা হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ, মাসে ১২ হাজার টাকা বেতন
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে ১০০ নম্বরের একটি পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা। পরীক্ষার নম্বর বিভাজন হবে এইরকমঃ
| বিষয় | নম্বর |
| সাধারণ জ্ঞান (GK) | ১০ নম্বর |
| লেখার দক্ষতা (Writing Skill) | ২০ নম্বর |
| বিষয়ভিত্তিক জ্ঞান (Thematic Knowledge) | ৩০ নম্বর |
| কম্পিউটার টেস্ট (Practical) | ৩০ নম্বর |
| ইন্টারভিউ | ১০ নম্বর |
লিখিত পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই এবং প্রশ্ন হবে মাধ্যমিক স্তরের।
কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন।
- প্রথমে জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://www.alipurduar.gov.in থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিন অথবা DRDC অফিস ও সাব-ডিভিশন অফিস থেকেও আবেদন পত্র সংগ্রহ করা যাবে।
- আবেদনপত্রের সাথে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট এবং NRLM ID-র নথি Self Attested করে জমা দিতে হবে।
- পূরণ করা আবেদনপত্র একটি সিল করা খামে ভরে আলিপুরদুয়ার সাব-ডিভিশন অফিসে রাখা নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। খামের ওপর নিজের নাম, ঠিকানা ও ব্লকের নাম অবশ্যই উল্লেখ করবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরুঃ ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬।
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমাঃ ২৭শে মার্চ, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now