জেলা পরিষদ অফিসে সাপোর্টিং স্টাফ নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্য প্রশাসনের জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল সম্প্রতি। জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 06/CHCMI/G/APDZP

পদের নাম- Support Staff
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের কম্পিউটার অপারেটিং সম্পর্কে বেসিক ধারণা থাকা চাই।
মাসিক বেতন- ১১,০০০/- টাকা।
বয়সসীমা- ইচ্ছুক আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ তথ্য প্রযুক্তি দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে। একটি প্রস্তাবিত ফরম্যাটে নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্রগুলি একত্রে করতে হবে। সমস্ত কাগজপত্র একটি মুখবন্ধ খামে ভরে খামের উপর “Application for the post of Support Staff (OM)” কথাটি লিখে দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the Alipurduar Zilla Parishad, Maya Talkies Road, Alipurduar, PO & Dist: Alipurduar, PIN – 736121

আবেদনের শেষ তারিখ- ১৮ জানুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে