অনন্ত মেরিট স্কলারশিপ 2026 | Anant Merit Scholarship 2026

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল অনন্ত মেরিট স্কলারশিপ। এখানে প্রতি মাসে ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয় পড়ুয়াদের। ‘অনন্ত এডুকেশন ট্রাস্ট’ এর উদ্যোগে প্রতিবছর রাজ্যের হাজার হাজার দরিদ্র মেধাবী পড়ুয়া এই স্কলারশিপের টাকা পেয়ে উপকৃত হয়। চলতি শিক্ষাবর্ষের জন্যে সম্প্রতি এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা দেখে নাও আজকের প্রতিবেদনে।

অনন্ত মেরিট স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম অনন্ত মেরিট স্কলারশিপ।
ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা অনন্ত এডুকেশনাল ট্রাস্ট।
টাকার পরিমাণ মাসিক ৫০০ টাকা করে।
ক্লাস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা।
আবেদন পদ্ধতি অনলাইন এবং অফলাইন।
আবেদনের সময়সীমা শুরু হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট http://www.ananteducation.org

আবেদনের যোগ্যতা

অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে:

  1. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. শেষ বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।
  3. শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  4. আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ৬০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
  5. এই স্কলারশিপের মোট আসনের প্রায় ৫০ শতাংশ মেধাবী ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকে।
---Advertisement---

বৃত্তির পরিমাণ

অনন্ত মেরিট স্কলারশিপে বছরে মোট ৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হয় পড়ুয়াদের। এই টাকা কিস্তিতে প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। শিক্ষার্থীরা এই টাকার মাধ্যমে তাদের হোস্টেল ফি, টিউশন ফি, বইপত্রের খরচ ইত্যাদি চালাতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ 2026

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইন বা অফলাইন, যে পদ্ধতিতেই আবেদন করুন না কেন, নিচের নথিগুলি স্ক্যান করে বা ফটোকপি করে সাথে রাখা জরুরি:

  1. শেষ বোর্ড পরীক্ষার মার্কশিট ।
  2. পারিবারিক আয়ের ইনকাম সার্টিফিকেট।
  3. আধার কার্ড বা রেশন কার্ড।
  4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
  5. বয়সের প্রমাণপত্র।
  6. প্রতিবন্ধী শংসাপত্র (যদি থাকে)
  7. পাসপোর্ট সাইজ ছবি ও বৈধ মোবাইল নম্বর।

আবেদন পদ্ধতি

অনন্ত মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া মূলত দুই ভাবে করা যায়: অনলাইন এবং অফলাইন।

অনলাইন:

  1. অনলাইন আবেদনের জন্য প্রথমে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ananteducation.org) যান।
  2. সেখানে “Apply Online” অপশনে ক্লিক করুন।
  3. একটি ফর্ম ওপেন হবে, যেখানে আপনার নাম, ঠিকানা, শিক্ষা ও পারিবারিক তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  4. প্রয়োজনীয় নথিপত্র এবং ছবি আপলোড করে “Submit” বাটনে ক্লিক করুন।
---Advertisement---

অফলাইন:

  1. অফলাইন আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র বা ‘Download Form’ অপশনে গিয়ে ফর্মটি ডাউনলোড করুন।
  2. ফর্মটি প্রিন্ট করে নির্ভুলভাবে পূরণ করুন।
  3. এর সাথে উপরোক্ত সমস্ত নথির ফটোকপি যুক্ত করুন।
  4. পূরণ করা ফর্মটি একটি খামে ভরে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন:

ঠিকানা:
ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091

---Advertisement---

নির্বাচন প্রক্রিয়া

আবেদনপত্র জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সেগুলি যাচাই করবে। বাছাই করা ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পরেই চূড়ান্তভাবে স্কলারশিপের জন্য শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে।

আবেদনের সময়সীমা

এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বর্তমানে শুরু হয়েছে। আবেদন শেষ কবে হবে সেই তারিখ স্পষ্ট করে জানানো হয়নি। ছাত্র-ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখতে যাতে সঠিক দিনক্ষণ সম্পর্কে আপডেটেড থাকা যায়।

এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

LIC গোল্ডেন জুবিলী স্কলারশিপ 2026 | LIC Golden Jubilee Scholarship Apply Online বিকাশ ভবন স্কলারশিপ 2026 | স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026 জে এন টাটা লোন স্কলারশিপ 2026 | JN Tata Endowment Loan Scholarship Application Process উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026 | HS Pass Scholarship 2026 West Bengal প্রণব মুখার্জি স্কলারশিপ 2026: মাধ্যমিক পাশ করলেই সুযোগ