ANM GNM Practice Set (1) in Bengali 2026 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

Published By: Debasish Ghosh | Published On:
Share:

তুমি কি পশ্চিমবঙ্গের একজন শিক্ষার্থী? এবছর নার্সিং এর জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই পড়া উচিত। আজকে আমরা ANM GNM Practice Set (1) in Bengali 2026 আপলোড করছি এখানে। নার্সিং এর মত একটি রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হওয়ার জন্য কঠিন প্রস্তুতি দরকার। আর এই প্রস্তুতিতে পরীক্ষার্থীদের সহায়তা করতেই ExamBangla Publication নিয়মিত নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাক্টিস সেট তৈরি করছে। এগুলো পড়লে তোমরা পরীক্ষার প্রশ্নের ধাঁচ অনেকটাই বুঝতে পারবে এবং অনেক কমন প্রশ্নের বিষয়েও ধারণা পাবে।

ANM GNM Practice Set (1) in Bengali 2026

পরীক্ষার নাম
WBJEE ANM GNM EXAM
পরিচালনাকারী বোর্ড
West Bengal Joint Entrance Board (WBJEEB)।
পরীক্ষার মোড অফলাইন।
মোট নম্বর ১১৫।
মোট প্রশ্ন সংখ্যা ১০০।
সময় দেড় ঘন্টা।
বিষয়
ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান।

নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

ANM GNM পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেট গুলি বানানো হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে বাছাই করা 20 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটে Catagory – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। একে একে প্রতিটি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর নীচে দেখে নেব।

---Advertisement---

ANM GNM Practice Set (1)

1. লিউকোপ্লাষ্টস যাদের কোষে পাওয়া যায়—
[A] প্রাণী
[B] ছত্রাক
[C] ব্যাকটেরিয়া
[D] উদ্ভিদ
উত্তরঃ [D] উদ্ভিদ

2. অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ হল—
[A] মাটি দূষণ
[B] শব্দ দূষণ
[C] বায়ু দূষণ
[D] জল দূষণ
উত্তরঃ [B] শব্দ দূষণ

3. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভের অভিযোজন কৌশলের অন্তর্গত নয়?
[A] লবণাক্ত জল সহনশীলতা
[B] মাংসল কান্ড ও পাতা
[C] নিউম্যাটোফোর গঠন
[D] ভিভিপেরাস অঙ্কুরোদগম
উত্তরঃ [B] মাংসল কান্ড ও পাতা

4. নিচের কোনটি ভেক্টর রাশি?
[A] ওজন
[B] ভর
[C] ক্ষেত্রফল
[D] সময়
উত্তরঃ [A] ওজন

5. এইডস রোগটির কারণ হল—
[A] ব্যাকটেরিয়া
[B] ভাইরাস
[C] প্রোটোজোয়া
[D] ছত্রাক
উত্তরঃ [B] ভাইরাস

6. নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনা?
[A] কার্বন
[B] সোডিয়াম
[C] আর্গন
[D] নিকেল
উত্তরঃ [C] আর্গন

7. সঠিক উত্তরটি নির্বাচন করুন: একটি হিলিয়াম পরমাণুতে থাকে—
[A] চারটি প্রোটন ও চারটি ইলেকট্রন
[B] চারটি নিউট্রন ও চারটি ইলেকট্রন
[C] চারটি প্রোটন ও দুটি ইলেকট্রন
[D] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন
উত্তরঃ [D] দুটি প্রোটন, দুটি নিউট্রন ও দুটি ইলেকট্রন

8. বিজ্ঞানের একটি শাখা এন্টোমলজির বিষয় হল—
[A] উদ্ভিদের সৃষ্টি ও ইতিহাস
[B] মানবজাতির প্রকৃতি
[C] পোকা মাকড়
[D] প্রস্তরের গঠন
উত্তরঃ [C] পোকা মাকড়

9. ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়?
[A] ব্যাঙ্গালোর
[B] আগ্রা
[C] যোধপুর
[D] দিল্লি
উত্তরঃ [C] যোধপুর

---Advertisement---

10. পানীয় জলের অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয়—
[A] অ্যাডামস সিনড্রোম
[B] ব্লু বেবি সিনড্রোম
[C] ব্লুবেরি সিনড্রোম
[D] টার্নার সিনড্রোম
উত্তরঃ [B] ব্লু বেরি সিনড্রোম

আরও পড়ুনঃ ANM GNM ২০২৬ এ ফর্ম ফিলাপের সময়সীমা বাড়ল

11. একটি লাল রঙের একবর্নী অস্থি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে অপরদিকে—
[A] একটিমাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে।
[B] বেগুনী, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল – এই সাতটি রঙের পট্টি পাওয়া যাবে।
[C] একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে।
[D] কোনো অলোর পট্টিই পাওয়া যাবে না।
উত্তরঃ [A] একটিমাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে।

12. বহুদূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়। সেই বিন্দুকে বলে—
[A] মেরু
[B] বক্রতা কেন্দ্র
[C] ফোকাস
[D] অক্ষ
উত্তরঃ [C] ফোকাস

13. নিম্নোক্ত যৌগ গুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ?
[A] C2H2
[B] CO2
[C] NaCl
[D] H2O
উত্তরঃ [C] NaCl

14. যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলে—
[A] বাঁধা
[B] থলিবদ্ধকরন
[C] ইমাসকুলেশন
[D] ইতর পরাগ যোগ
উত্তরঃ [C] ইমাসকুলেশন

15. কোন ধরনের উদ্ভিদ শীতকালে নিজেদের পাতা ঝরায়?
[A] পর্ণমোচী
[B] কনিফারস্
[C] চিরহরিৎ
[D] তৃণ
উত্তরঃ [A] পর্ণমোচী

16. ভারতের কোন হটস্পট -এ তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে?
[A] পশ্চিমঘাট
[B] সুন্দাল্যান্ড
[C] ইন্দো বার্মা
[D] পূর্ব হিমালয়
উত্তরঃ [D] পূর্ব হিমালয়

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇👇

17. মানব দেহের বৃহত্তম অস্থি কোনটি?
[A] Humerus
[B] Femur
[C] Coccyx
[D] Calcaneus
উত্তরঃ [B] Femur

18. মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল—
[A] মেরুদন্ড
[B] সেরিবেলাম
[C] সেরিব্রাম
[D] ব্রেইন ষ্টেম
উত্তরঃ [C] সেরিব্রাম

আরও পড়ুনঃ ANM GNM Syllabus 2026 PDF download

---Advertisement---

19. Lactobacillus আমাদের জন্য উপকারী কারণ—
[A] এটি মানুষের দেহে বিষাক্ত পদার্থ নষ্ট করে
[B] এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে
[C] এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে
[D] এটি ডায়রিয়া সৃষ্টি করে
উত্তরঃ [B] এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে

20. কোন mRNA ভ্যাক্সিনটিকে ভারতে প্রথম আপৎকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে?
[A] স্পুটনিক
[B] সিনোভ্যাক
[C] মডার্না mRNA 1273
[D] ফাইজার ভ্যাক্সিন
উত্তরঃ [C] মডার্না mRNA 1273

এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ANM GNM 2024 Life Science PYQ PDF | WBJEE ANM GNM 2024 Question Paper with answers ANM GNM 2025 Life Science PYQ PDF | WBJEE ANM GNM 2025 Question Paper with answers WBSSC Group C and D Answer Key 2026: গ্ৰুপ সি ও ডি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি প্রকাশিত, ডাউনলোড করুন Railway Group D Practice Set in Bengali (Set 12): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 11): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর