WBCS Answer Key: নিজের উত্তর মিলিয়ে দেখুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা হল WBCS প্রিলিমিনারি পরীক্ষার Answer Key। গত ১৯ শে জুন ২০২২, রবিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সংঘটিত হয়েছিল ২০০ নম্বরে WBCS প্রিলিমিনারি পরীক্ষা। WBCS Preliminary Answer Key Download.

মোট ৮ টি বিষয় থেকে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। English Composition- ২৫ নম্বর, General Science- ২৫ নম্বর, Current Events of National and International Importance- ২৫ নম্বর, History of India- ২৫ নম্বর, Geography of India with Special Reference to West Bengal- ২৫ নম্বর, Indian Polity and Economy- ২৫ নম্বর, Indian National Movement- ২৫ নম্বর, General Mental Ability- ২৫ নম্বর। MCQ প্যাটেনে পরীক্ষা হয় এবং নেগেটিভ ১/৩ নম্বর থাকে।

আরও পড়ুনঃ অগ্নিবীর প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আর সেই পরীক্ষা শেষের ২ দিনের মাথায় অর্থাৎ এদিন ২১ শে জুন ২০২২ মঙ্গলবার পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করলো WBCS Preliminary Answer Key। মোট চারটি বুকলেটের ২০০ টি উত্তর রয়েছে। আর সেই Answer Key ডাউনলোড করে নিজের দেওয়া প্রশ্নের সঠিক উত্তর যাচাই করে নিতে পারেন। কিভাবে ডাউনলোড করবেন Answer Key নিচে Step by Step দেখানো হলো।

1) প্রথমে যে কোন ব্রাউজার গিয়ে www.wbpsc.com লিখে সার্চ করুন।
2) পরে What’s New Section পেয়ে যাবেন Answer Key Of West Bengal Civil Service Preliminary Examination 2022 এর ওপরে ক্লিক করে Answer Key ডাউনলোড করে নিতে পারবেন।

WBCS Question Paper 2022: Download Now

প্রসঙ্গত, পাবলিক সার্ভিস কমিশন কতৃক প্রকাশিত উত্তর গুলির মধ্যে কোনো সন্দেহ বা ভুল থাকলে আগামী ২৮ জুন থেকে ৪ জুলাই, ২০২২ তারিখের মধ্যে অভিযোগ জানানো যাবে। পাবলিক সার্ভিস কমিশন -এর ওয়েবসাইটে (wbpsc.gov.in) নিদিষ্ট লিংকে গিয়ে অভিযোগ জানাতে পারবেন।

WBCS Answer Key: Download Now

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে