আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টারে মাধ্যমিক পাশে নিয়োগ, প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের আর্মি অর্ডন্যাস্ন কর্পস সেন্টার (AOC) -এ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- AOC/CRC/2023/JAN/AOC-02
পদের নাম- Tradesmen Mate
মোট শূন্যপদ- ১২৪৯ টি। (UR-508, EWS- 124, OBC- 337, SC- 187, ST- 93)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ক্লার্ক ও MTS পদে কর্মী নিয়োগ

পদের নাম- Fireman
মোট শূন্যপদ- ৫৪৪ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ ITBP -তে কনস্টেবল নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.aocrecruitment.gov.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন