এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? April Month Job Update 2026

Published By: Nabadip Saha | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী? বর্তমানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক ব্যস্ততার মাঝে সমস্ত চাকরির আপডেট প্রতিদিন রাখা সম্ভব নয়। সেই কারণেই আজ এখানে আমরা এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, তার লিস্ট দেখে নেব। যার মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকার তথা বিভিন্ন জেলার চাকরির খবরও রয়েছে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়তে থাকলে অনেক উপকৃত হবেন।

এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

এপ্রিল মাসে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির খবর দেখা যাচ্ছে, কি যোগ্যতা লাগবে এগুলিতে আবেদনের জন্য এবং কোথায় আবেদন করবেন, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

April Month Job Update 2026

এরকম চাকরির খবরের আপডেট দৈনিক নিয়মিত সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। নীচে গ্রুপের লিংক দেওয়া হল।

---Advertisement---

রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মোট ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হচ্ছে। মাসিক বেতন ২২,৭০০ টাকা থেকে শুরু। আগ্রহী প্রার্থীদের পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম উচ্চ মাধ্যমিক পাস। সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। (সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় আছে)।
আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও গ্ৰুপ সি কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসাতে শিক্ষক, ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ হবে। প্রার্থীদের মাদ্রাসা কমিশনের (WBMSC) অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে ন্যূনতম মাধ্যমিক পাস।
বয়সসীমা: শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি মারফত জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: এখনো জানানো হয়নি।
আবেদনের লিঙ্ক: Apply Now

WBCSC সহকারী অধ্যাপক নিয়োগ

WBCSC এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং আধা সরকারি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। মোট ২ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৫৫ শতাংশ নম্বর সমেত স্নাতকোত্তর পাস, সঙ্গে নেট বা সেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: পহেলা জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সশস্ত্র সীমা বলে কনস্টেবল নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দপ্তর। ড্রাইভার, ওয়াশারম্যান, বার্বার, টেইলার ইত্যাদি ট্রেড মিলিয়ে মোট ৮২৭ শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ।
বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর।
আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

---Advertisement---

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধীনে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, তারপরে স্থায়ী পদে চাকরি হবে। মাসিক বেতন ন্যূনতম ৫৬, ১০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স ডিগ্রি পাস হতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ: ১৪ এপ্রিল, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ

ব্যাংক অফ বরোদায় বিভিন্ন ক্যাটেগরিতে মোট ১০৪ জন ম্যানেজার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতাসহ দেশের অন্যান্য রাজ্যের বিভিন্ন শাখায় শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক ডিগ্রি পাস। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে পর্যাপ্ত অভিজ্ঞতা।
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর।
আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল, ২০২৬।
আবেদনের লিঙ্ক: Apply Now

ECIL এ বিভিন্ন পদে নিয়োগ

ইলেকট্রনিক করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর অধীনে বিভিন্ন ক্যাটেগরিতে ইঞ্জিনিয়ার ও অন্যান্য কর্মী নিয়োগ করা হবে। ৪ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস।
বয়স সীমা : ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ১৮ এপ্রিল, ২০২৬।
আবেদন লিঙ্ক: Apply Now

আরও পড়ুনঃ কলকাতায় কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাসে নিয়োগ

SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স বা SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস।
বয়স সীমা : ২৮ এপ্রিল, ২০২৬ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে ।
আবেদনের শেষ তারিখ : ২৮ এপ্রিল, ২০২৬।
আবেদন লিঙ্ক: Apply Now

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে অফিসার নিয়োগ

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ লোকাল ব্যাংক অফিসার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস।
বয়স সীমা : ১ মার্চ ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ : ২০ এপ্রিল, ২০২৬।
আবেদন লিঙ্ক: Apply Now

---Advertisement---

পশ্চিম বর্ধমানের স্কুলে শিক্ষক নিয়োগ

পশ্চিম বর্ধমানের রেল স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের জন্য PGT, TGT, Physical Instructor নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৪৩ টি। মাসিক বেতন ন্যূনতম ২৬, ২৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
বয়সসীমা: ২৬.০৩.২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।
আবেদনের শেষ তারিখ: ৯ এপ্রিল, ২০২৬।
আবেদন লিঙ্ক: Apply Now

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

IACS কলকাতায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন করুন ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি