ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ শুরু, স্নাতক পাশে আবেদনের সুযোগ

Published By: Priyanka Sen | Published On:
Share:

ভারতীয় টেরিটোরিয়াল আর্মি কর্তৃক অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে ১০/০৫/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীতে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক যুবক-যুবতীরা সকলেই এই পদে আবেদন জানাতে পারবেন। পদের নাম, নিয়োগ পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং এর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- আর্মি অফিসার

শূন্য পদের সংখ্যা- ১৯টি

মাসিক বেতন- সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে টেরিটোরিয়াল আর্মির অফিসার পদে নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বেসিক বেতন হিসাবে ৫৬,১০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও এই বেতনের পাশাপাশি একাধিক কেন্দ্রীয় সরকারি সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মী।

শিক্ষাগত যোগ্যতা- ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারি অথবা রাজ্য সরকারি যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট চাকরিপ্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন।

---Advertisement---

চাকরির খবরঃ বায়ুসোনা বাহিনীতে গ্রুপ সি ও ডি পদে চাকরির সুযোগ

অন্যান্য যোগ্যতা- চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে। এর পাশাপাশি এই পদে একমাত্র শারীরিকভাবে সম্পূর্ণ ফিট চাকরি প্রার্থীরাই পুরুষ মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা- ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীর বয়সের ছাড় ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একবার পড়ে নিতে হবে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় আধা সামরিক সেনাবাহিনীতে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্যে থেকে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নির্বাচন করা হবে। এরপর SSB ইন্টারভিউ এর সাহায্যে ১৯ জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। এই ১৯ জন চাকরি প্রার্থীর মধ্যে ১৮ জন পুরুষ এবং ১ জন মহিলা চাকরিপ্রার্থীকে নিয়োগ করবে সংস্থা।

আবেদন পদ্ধতি- প্রতিটি চাকরিপ্রার্থীকে অনলাইন মাধ্যমে ১০/০৬/২০২৫ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা https://www.indianarmy.nic.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিক বিবরণের সাথে আবেদনপত্র পূরণ করবেন এবং নির্দিষ্ট তারিখের মধ্যে সেটি জমা করে দেবেন। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় সকলই নথিপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা হয়ে গেলে আবেদনমূল্য হিসাবে সাধারণ এবং OBC চাকরি প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন মূল্য জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে