ASHA Karmi Recruitment: হুগলি জেলায় আশা কর্মী নিয়োগ হচ্ছে, মাধ্যমিকে বসলেই মিলবে চাকরির সুযোগ!

Published By: Priyanka Sen | Published On:
Share:

ASHA Karmi Recruitment: হুগলি জেলার আরামবাগ আনন্দধারা ব্লকে আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত খানাকুল ১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অন্তর্গত ব্লকে এই নিয়োগটি হতে চলেছে। রাজ্যের, বিশেষত হুগলি জেলার সংশ্লিষ্ট অঞ্চলের মহিলা চাকরিপ্রার্থী, যারা ন্যূনতম যোগ্যতায় একটি সরকারি চাকরির খোঁজ চালাচ্ছিলেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশেষত যোগ্যতা এবং নিয়োগের নিয়ম বিশদে জেনে নিন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, খানাকুল ১ ব্লক, আরামবাগ, হুগলি।

পদের নাম- ASHA কর্মী।

আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী-

১) আবেদনে আগ্রহী ছাত্রীপ্রার্থীকে বিধবা/বিবাহিতা/আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হতে হবে।

২) আগ্রহী চাকরিপ্রার্থীকে সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাসস্থানের প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড বা ভোটার কার্ড দেখাতে হবে।

৩) আগ্রহী মহিলা চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। এই ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব হবে ০১/০১/২০২৫ তারিখ অনুসারে।

৪) আবেদনের আগ্রহী চাকরি প্রার্থীকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ এবং অন উত্তীর্ণ সকল চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীদেরও এই পদে নিয়োগ করা হবে।

৫) প্রত্যেকটি আবেদনকারী কে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

নিয়োগ পদ্ধতি- উল্লেখিত পদের জন্য আগ্রহী চাকরি প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এই ক্ষেত্রে উচ্চতর যোগ্যতা থাকলেও মাধ্যমিকের নম্বর সর্বোচ্চ হিসাবে গ্রহণযোগ্য হবে। এই পদের ক্ষেত্রে আগ্রহী চাকরিপ্রার্থীকে কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না।

চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- প্রত্যেকটি আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি টি নিচে উল্লেখ করা হলো। এই বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে হাতে-কলমে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথির প্রতিলিপি স্বাক্ষর করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর একটি মুখবন্ধ কামে করে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে। সমস্ত চাকরিপ্রার্থীদের থেকে ১৫/১০/২০২৫ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- সমষ্টি উন্নয়ন আধিকারিক, খানাকুল ১ নং ব্লক, ঘাগরপুর, পোস্ট অফিস- খানাকুল, জেলা- হুগলি, পিন- ৭১২৪০৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে