চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

ASHA Recruitment: মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে, আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Priyanka Sen
---Advertisement---

ASHA Recruitment: পশ্চিমবঙ্গের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য মাধ্যমিক যোগ্যতায় দুর্দান্ত কাজের সুযোগ চলে এসেছে। বহুদিন ধরে চাকরির চেষ্টা চালিয়েও যে সমস্ত চাকরিপ্রার্থীরা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সরকারি চাকরির জন্য, এবার তাদের হাতের মুঠোয় রাজ্যের সরকারি চাকরি। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসার এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীরা আশা কর্মী পদে আবেদন জানাতে পারবেন ন্যূনতম মাধ্যমিক যোগ্যতাতে। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য সহজ সরলভাবে উল্লেখ করা হলো EXAM BANGLA -র আজকের এই প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- আশা কর্মী।

বয়স সীমা- আবেদনের আগ্রহী চাকরিপ্রার্থীকে ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে হতে হবে। এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর যেমন- SC/ST চাকরি প্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে আবেদন জানাতে পারবেন।

নিয়োগ পদ্ধতি- কোন ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই চাকরিপ্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে বিশেষত মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে যোগ্যতা যাচাই করা হবে। এরপর যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করবে সংশ্লিষ্ট দপ্তর।

---Advertisement---

চাকরির খবরঃ নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে কাজের সুযোগ

আবেদনের যোগ্যতা-

১) উল্লেখিত পদের জন্য আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীর বাসস্থান হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যের সংশ্লিষ্ট গ্রামে, যে গ্রামের জন্য তাকে নির্বাচন করা হবে।

২) আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে এবং বিবাহিত অথবা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এই পদে আবেদন জানাতে পারবেন।

৩) আবেদনে আগ্রহী ছাত্রী প্রার্থীকে যে কোন স্বীকৃত ভোট বা বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় অংশগ্রহণ করে থাকতে হবে।

৪) এক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণ অথবা উচ্চতর যোগ্যতার চাকরিপ্রার্থীরাও আবেদন জানাতে পারবেন কিন্তু নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার নম্বর যাচাই করা হবে।

চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী সরকারি চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে মহিলা চাকরিপ্রার্থীদের সরকারি দপ্তরে নিয়োগের একটি দুর্দান্ত সুযোগ দিচ্ছে দার্জিলিং জেলার আনন্দধারা ব্লক। চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে হাতে-কলমে পূরণ করে জমা করতে হবে। এক্ষেত্রে অফলাইনের পরিবর্তে অনলাইনে আবেদন করার কোন সুযোগ নেই। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ নথিগুলি জেরক্স করে ২২/০৯/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ