জেলা স্বাস্থ্য বিভাগে আশা কর্মী নিয়োগ, আজকেই শুরু হলো আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের বেশ কয়েকটি গ্রামে আশা কর্মী নিয়োগ করা হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment no- 758/SDO(R)/Health/ ASHA

পদের নাম – ASHA Worker
মোট শূন্যপদ – ৩১ টি। (UR – ২০টি, SC – ১১টি।)
শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের এবং গ্রামের বাসিন্দা হতে হবে।
মাসিক বেতন – ৫,৫০০ টাকা।

আরও পড়ুনঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ

বয়সসীমা – উক্ত পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা ২২ বছর বয়স থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট (www.uttardinajpur.gov.in) থেকে নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর যথাযথ তথ্য দিয়ে সেই আবেদনপত্রটি পূরণ করে প্রার্থীর নিজের ব্লক প্রশাসনের নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ – ১০ মে, ২০২৩।

Official Notification: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা