কেন্দ্রীয় সরকারের অধীনে দারুণ চাকরির সুযোগ। আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ করা হবে। সম্প্রতি নির্দিষ্ট দপ্তর মারফত এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসাম রাইফেলস হল দেশের প্রাচীনতম আধা সামরিক বাহিনী। ভারতের উত্তর-পূর্ব সীমান্তে প্রতিরক্ষা নিশ্চিত করতে এই বাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই যে সমস্ত চাকরিপ্রার্থীরা ডিফেন্সে চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য এখানে চাকরি পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। নিয়োগের পর একদম কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী চাকরি, সাথে মোটা বেতন ও অন্যান্য আকর্ষণীয় সুবিধা পাওয়া যাবে। এই সুযোগ কোনভাবেই মিস করতে না চাইলে নিচে শূন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত এখনই জেনে নিন।
এক নজরে
আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ
অসম রাইফেলস প্রতিবছরই তাদের রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ করে থাকে। এই বছরের নিয়োগ র্যালিতে মোট ১১৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করার কথা জানানো হয়েছে। কোন পদে কতজন নেওয়া হবে তা নিচে দেখে নিন:
| পদের নাম | শূন্যপদ |
| রাইফেলম্যান/রাইফেলওম্যান (GD) | ৯৫ |
| ওয়ারেন্ট অফিসার সাইফার (Cipher) | ০৬ |
| হাবিলদার ক্লার্ক (Clerk) | ০৩ |
| রাইফেলম্যান ইলেকট্রিক্যাল ফিটার সিগন্যাল | ০২ |
| রাইফেলম্যান লাইনম্যান ফিল্ড | ০১ |
| রাইফেলম্যান আর্মারার (Armourer) | ০২ |
| রাইফেলম্যান রিকভারি ভেহিক্যাল মেকানিক | ০১ |
| রাইফেলম্যান মেকানিক ভেহিক্যাল (EMV) | ০১ |
| রাইফেলম্যান মেটালস্মিথ (Metalsmith) | ০১ |
| রাইফেলম্যান মেসন (Mason) | ০২ |
| রাইফেলম্যান স্টোর কিপার টেকনিক্যাল | ০১ |
| রাইফেলম্যান ভেহিক্যাল মেকানিক (VM) | ০১ |
| রাইফেলম্যান ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট মেকানিক | ০১ |
| মোট | ১১৭ |
বেতন ও সুযোগ-সুবিধা
বেতনের কথা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখিত হয়নি। তবে নির্বাচিত প্রার্থীদের অসম রাইফেলসের নিয়ম অনুযায়ী পে-স্কেল এবং অন্যান্য ভাতা (Allowances) প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন।
- সাধারণ ডিউটি (GD): কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে।
- টেকনিক্যাল পদসমূহ: বিভিন্ন টেকনিক্যাল পদ যেমন রাইফেল ম্যান- ফিটার, ম্যাসন, লাইনম্যান , মেটালস্মিথ, মেকানিক ভেহিকেল ইত্যাদির ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ ও তার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক।
- ক্লার্ক (Havildar Clerk): যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপিং দক্ষতা (ইংরেজিতে ৩৫ শব্দ/মিনিট অথবা হিন্দিতে ৩০ শব্দ/মিনিট) থাকতে হবে।
বয়সসীমা
এক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য হবে।
প্রয়োজনীয় নথিপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
- স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইল সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- ডিপ্লোমা বা আইটিআই (ITI) সার্টিফিকেট (ট্রেড অনুযায়ী)।
- একটি ফটো আইডি প্রুফ (আধার কার্ড/প্যান কার্ড/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স)।
আবেদন পদ্ধতি
আবেদন প্রক্রিয়াটি অফলাইন বা ইমেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
অফলাইনে আবেদন:
- প্রথমে নিচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার মধ্যে থাকা আবেদনপত্রটিকে প্রিন্ট করে নিতে হবে।
- এরপর সেটি নিজের হাতে পূরণ করে ফেলতে হবে।
- তারপর উপরে দেওয়া নথিপত্রগুলির এক কপি করে সেলফ অ্যাটেস্টেড করা জেরক্স আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
- সবশেষে একটি খামে ভরে পোষ্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। খামের উপর অবশ্যই যে পোস্টের জন্য আবেদন করছেন তার নাম লিখে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
DIRECTORATE GENERAL ASSAM RIFLES
(RECRUITMENT BRANCH), LAITKOR, SHILLONG
MEGHALAYA – 793010
ইমেলের মাধ্যমে আবেদন:
এছাড়াও প্রার্থীরা চাইলে সরাসরি rectbrdgar@gmail.com ইমেইল আইডিতে ইমেইল করেও আবেদন করতে পারেন। এজন্য আবেদন পত্র এবং ডকুমেন্ট গুলির স্ক্যান করা ছবি তুলে অ্যাটাচমেন্ট হিসেবে ইমেইলের সঙ্গে পাঠিয়ে দিতে হবে। আর ইমেইলের টাইটেল দিতে হবে “APPLICATION FOR COMPASSIONATE GROUND APPOINTMENT”।
নিয়োগ পদ্ধতি
এখানে নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে।
- PET: প্রথমে আবেদনকারীদের রিক্রুটমেন্ট র্যালিতে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে, যেমন দৌড় ও অন্যান্য এক্সারসাইজ ইত্যাদি।
- PST: এরপর শারীরিক মাপজোক যেমন উচ্চতা, বুকের ছাতি, ওজন ইত্যাদি পরীক্ষা করা হবে।
- ট্রেড টেস্ট: বিভিন্ন টেকনিক্যাল পদের জন্য সংশ্লিষ্ট ট্রেডে প্রার্থীদের কাজের দক্ষতা যাচাই করা হবে।
- লিখিত পরীক্ষা: এরপর একটি লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে।
- মেডিকেল চেকআপ: সবশেষে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং শারীরিক ও মানসিক সুস্থতা যাচাইয়ের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুনঃ CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখুন
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১১ মে ২০২৬।
- নিয়োগ র্যালির সম্ভাব্য সময়: জুলাই বা আগস্ট ২০২৬।
হেল্পলাইন নম্বর
আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অসম রাইফেলসের অফিশিয়াল হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন (সকাল ৯টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত): ০৩৬৪-২৫৮৫১১৮/ ০৩৬৪-২৫৮৫১১৯/ ৮৭৯৪১০১৬৯৩.
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now