B.Ed বনাম D.El.Ed মামলায় আদালতের রায় কি ‘ডি.এল.এড’ এর দিকেই! জানুন বিস্তারিত!

Published By: Madhumita Pal | Published On:
Share:

প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডি.এল.এড প্রার্থীরা যে বঞ্চিত হচ্ছেন তা নিয়ে বিভিন্ন রাজ্যের তরফে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার শুনানি ছিল আজ। এদিন বিচারপতিরা চূড়ান্ত রায় না জানালেও সংশ্লিষ্ট মামলার রায় ডি.এল.এড প্রার্থীদের দিকেই যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহের শুক্রবার।

বিভিন্ন রাজ্যের প্রাথমিকের শিক্ষক নিয়োগে ডি.এল.এড প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন! এহেন অভিযোগ নিয়ে একাধিক রাজ্যের তরফে মামলা ওঠে আদালতে। তার মধ্যে এ রাজ্যের ১৬৫০০ শূন্যপদে প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ পেতে আরও জটিল হয়েছিল পরিস্থিতি। এক্ষেত্রে ডি.এল.এড চাকরিপ্রার্থীরা দাবি করেন, তাঁদের বাদ দিয়ে অবৈধ ভাবে বি.এড প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে। আদালতে দ্বারস্থ হন বেশ কিছু জন ডি.এল.এড প্রার্থী। পরবর্তীতে সংশ্লিষ্ট মামলাটি পৌছয় সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে বি.এড বনাম ডি.এল.এড প্রার্থীদের হয়ে মামলা লড়েন দুই পক্ষের আইনজীবীরা। এই মামলার শুনানি ছিল এদিন।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ

এদিন মামলার শুনানিতে প্রশ্ন ওঠে বি.এড উত্তীর্ণ হলে যদি প্রাথমিকের নিয়োগে অংশ নেওয়া যায়, তবে ডি.এল.এড প্রার্থীরা উচ্চ প্রাথমিকের জন্য উপযুক্ত হবেন না কেন! এদিকে পশ্চিমবঙ্গের তরফে সুবীর সান্যাল মহাশয় জানান যে এ রাজ্যে ডি.এল.এড প্রার্থীদের সংখ্যা যথেষ্টই বেশি। এছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতকে অনুরোধ করা হয়, এই মামলার রায়ের ফলে পশ্চিমবঙ্গের বি.এড প্রার্থীরা যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হন। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এদিন আলোচনা হলেও চূড়ান্ত রায়দান করেননি বিচারপতিরা। এই মামলার পরবর্তী শুনানির দিন রায়দান হবে বলে মনে করা হচ্ছে। একইসাথে ধারণা করা যাচ্ছে, এই মামলার রায় সম্ভবত ডি.এল.এড প্রার্থীদের দিকেই যাবে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে