কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ, আবেদন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। প্রচুর শূন্যপদে কর্মখালির বিজ্ঞাপন প্রকাশিত। রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের তরফে শুরু হল নিয়োগ কর্মসূচি। বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। অফিসিয়াল ওয়েবসাইটে সেই বিস্তারিত বিবরণ-সহ অনলাইনে আবেদন আরম্ভ হয়েছে। আবেদন জানানো যাবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মোট ২৫টি শূন্যপদে নিয়োগ কার্য চলবে। সেলস, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সেলস, অফিসার, এবং জুনিয়র অফিসার ট্রাভেল পদে কর্মী নেবে সংস্থা। তবে শূন্যপদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

আবেদন যোগ্যতা- ১) সংস্থার তরফে জানানো হয়েছে, আবেদনকারীর প্রার্থীদের বয়স হতে হবে ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ছাড় পাবেন। ২) প্রার্থীদের নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে তিন বছরের জন্য। ৩) আবেদনকারীদের পেশাদারি অভিজ্ঞতাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ৪) অন্যান্য দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে যোগা ইন্সট্রাক্টর নিয়োগ

নিয়োগ পদ্ধতি- আবেদন জানানোর জন্য প্রার্থীদের সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাতে হবে। যোগ্যদের বেছে নেওয়া হবে পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। নির্বাচিত প্রার্থীদের পোস্টিং হবে দেশের বিভিন্ন শহরে। যেমন, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও বিশাখাপত্তনমে। আপাতত বিভিন্ন পদের পারিশ্রমিক নির্দিষ্ট করা হয়নি। তবে শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে পারিশ্রমিক স্থির করবে সংস্থা। এছাড়া, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

Official Notification: Download Now
Official Website: Apply Now

News Source: Anandabazar Patrika Online

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে