বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৭ জুলাই পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক (BA/ B.Sc/ B.Com/ BCA) পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছরের কোর্স করা থাকতে হবে। সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- প্রতিমাসে ১৩,০০০/- টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা ৫ টি চাকরি

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদনকারীর ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন ১৭ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) কম্পিউটার সার্টিফিকেট।
৭) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৮) এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত রেজিস্ট্রেশন নম্বর।

চাকরির খবরঃ সব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Click Here
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন