মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী

Published By: ExamBangla.com | Published On:
Share:

বিধানসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের। বেকার যুবকদের আর্থিক সহায়তা দিতে এদিন ৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন। প্রকল্পের নাম ‘বাংলার যুব সাথী’। রাজ্যের ২০২৬- ২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের কথা জানানো হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানের খোঁজে থাকা যুবকদের ন্যূনতম আর্থিক সুরক্ষা প্রদান করা।

বাংলার যুব সাথী প্রকল্প

এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বেকার যুবকদের মধ্যে এই ঘোষণা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত রাখা হয়েছে। জানানো হয়েছে-

  • আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
  • আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে।
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক।
---Advertisement---

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে পোস্ট অফিসে লোক নিয়োগ হচ্ছে

এই প্রকল্পের আর একটি গুরুত্বপূর্ণ দিক হল ভাতা প্রদানের সময়সীমা। একবার আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট যুবক বা যুবতী সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই মাসিক আর্থিক সহায়তা পেতে পারবেন। তবে এর মধ্যেই যদি কেউ স্থায়ী কর্মসংস্থান পেয়ে যান, সেক্ষেত্রে প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে।

‘বাংলার যুব সাথী’ প্রকল্পে আপডেট পেতে আমাদের হোয়াটস্যাপ চ্যানেল ফলো করে রাখুন: ক্লিক করুন

প্রকল্পের নিয়ম অনুযায়ী, যাঁরা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নিয়মিত ভাতা পাচ্ছেন, তাঁরা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন না। তবে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে। যাঁরা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বা বৃত্তি পাচ্ছেন, তাঁরা ‘বাংলার যুব সাথী’ প্রকল্পে আবেদন করতে পারবেন। এর ফলে পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতিতে থাকা বহু যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় আসতে পারবেন বলে মনে করা হচ্ছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পটি ১৫ অগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থাৎ, স্বাধীনতা দিবসের দিন থেকেই রাজ্যের যুবসমাজের জন্য নতুন এই আর্থিক সহায়তা প্রকল্পের যাত্রা শুরু হবে। প্রকল্প চালু হওয়ার আগে আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

---Advertisement---

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন

Apply Now

এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার একদিকে যেমন যুবকদের পাশে দাঁড়াতে চাইছে, তেমনই অন্যদিকে কর্মসংস্থানের প্রস্তুতির সময়টুকু আর্থিক দুশ্চিন্তা কমানোর চেষ্টা করছে। চাকরির পরীক্ষা, ইন্টারভিউ বা স্কিল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার সুযোগ বাড়বে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প রাজ্যের যুব নীতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা ভারতীয় বায়ুসেনায় উচ্চমাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা