চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন

---Advertisement---

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা ব্যাংকে ভালো ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সুখবর। সম্প্রতি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর ব্যাংক ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশজুড়ে বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ থেকেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের পর রয়েছে উচ্চ হারে বেতন এবং ক্যারিয়ার গ্রোথের সুযোগ। এজন্য কোন যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, কিভাবে নিয়োগ হবে ইত্যাদি জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ

এখানে মোট ৪১৯ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। যার মধ্যে বিভিন্ন ধরনের পদ ও ক্যাটেগরির জন্য আলাদা আলাদা শূন্যপদ রয়েছে।

পদের নাম মোট শূন্যপদ সাধারণ (UR) OBC SC ST EWS
রেগুলার পদসমূহ (মোট ১৬৬টি)
সিনিয়র ম্যানেজার (MSME) ১১৩ ৪৭ ৩০ ১৭ ১১
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) ৫৩ ২৩ ১৪
কন্ট্রাকচুয়াল পদসমূহ (মোট ২৫৩টি)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (MSME) ১৭৭ ৭৩ ৪৭ ২৬ ১৩ ১৮
ডেপুটি ম্যানেজার (MSME) ৬২ ২৬ ১৬
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (MSME রিলেশনশিপ) ১৪
---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এখানে পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে:

পদের নাম প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সিনিয়র ম্যানেজার (সমস্ত বিভাগ ) স্নাতক ডিগ্রি তবে MBA/PGDM (Finance/Marketing) বা CA/CFA ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাথে ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) স্নাতক ডিগ্রি। CA/CFA/CMA বা MBA ডিগ্রি থাকলে অগ্রাধিকার। সাথে ৩ বছরের অভিজ্ঞতা।
ডেপুটি/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ( MSME) স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট MSME রিলেশনশিপ স্নাতক ডিগ্রি। তবে MBA বা সমমানের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে ৪ বছর MSME রিলেশনশিপ ম্যানেজমেন্টে থাকতে হবে।

বয়সসীমা

পদের নাম সর্বনিম্ন বয়স সর্বোচ্চ বয়স
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (MSME Sales) ২৪ বছর ৩০ বছর
ডেপুটি ম্যানেজার (MSME Relationship) ২৬ বছর ৩৫ বছর
ম্যানেজার (Credit Analyst) ২৫ বছর ৩০ বছর
সিনিয়র ম্যানেজার (MSME/Credit) ২৮ বছর ৩৭ বছর
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (MSME Relationship) ৩০ বছর ৪০ বছর
সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেয়া হবে।

বেতন

পদের নাম মাসিক বেতন
সিনিয়র ম্যানেজার (Scale-III) ৮৫,৯২০ টাকা
ম্যানেজার (Scale-II) ৬৪,৮২০ টাকা
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (AVP) ১,২৫,০০০ – ১,৬৫,০০০ টাকা
ডেপুটি ম্যানেজার (MSME) ৬৬,০০০ – ১,০০,০০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Sales) ৫০,০০০ – ৬৬,০০০ টাকা

আরও পড়ুনঃ রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ

আবেদন ফি

বিভাগ আবেদন ফি
সাধারণ (General), OBC এবং EWS ৮৫০ টাকা।
SC, ST, PWD এবং মহিলা প্রার্থী ১৭৫ টাকা।

কিভাবে আবেদন করবেন?

১. প্রথমে ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in-এ যান।
২. ‘Careers’ ট্যাবে গিয়ে ‘Current Opportunities’-এ ক্লিক করুন।
৩. সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির অধীনে ‘Apply Online’ লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
৪. প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
৫. আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের দুই ধাপের মাধ্যমে পরীক্ষা করে নিয়োগ করা হবে –
১. অনলাইন পরীক্ষা – পরীক্ষার প্যাটার্ন নিচে দেওয়া হল।

বিষয়ের নাম প্রশ্নের সংখ্যা মোট নম্বর বরাদ্দ সময়
English Language (ইংরেজি ভাষা) ২৫ ২৫
৭৫ মিনিট
Reasoning (যৌক্তিক ক্ষমতা) ২৫ ২৫ ৩০ মিনিট ২৫ ২৫
Quantitative Aptitude (গণিত) ২৫ ২৫ ৩০ মিনিট ২৫ ২৫
৭৫ মিনিট
Professional Knowledge (পেশাগত জ্ঞান) ৭৫ ৭৫ ৬০ মিনিট ৭৫ ১৫০
মোট ১৫০ ২২৫ ১৫০ মিনিট

২. ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট – এটি ১০০ নম্বরের হবে। এখানে সাধারণ প্রার্থীদের জন্য ৪০ শতাংশ এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ৩৫ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। ৮০:২০ অনুপাতে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বরের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ তালিকা প্রস্তুত করা হবে।

---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ  ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Bank of Baroda Recruitment 2026

Bank of Baroda

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 68,420 – 165,000

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ