রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর! মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ চলছে

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভাগে বিভিন্ন জেলায় উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা এবং আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। এই পদে শুধুমাত্র বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন।

পদের নাম- আশা কর্মী।
মোট শূন্যপদ- ৩২ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। মাধ্যমিকে অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে উচ্চশিক্ষাকে প্রার্থীর মূল্যায়নে আলাদাভাবে বিবেচনা করা হবে না। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম অথবা স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আরও পড়ুনঃ উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে বি. ডি. ও অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) এলাকার স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার কার্ড অথবা রেশন কার্ড।
৩) কাস্ট সার্টিফিকেট।
৪) মাধ্যমিক এর মার্কশিট ও সার্টিফিকেট।
৫) সম্প্রতি তোলা সেল্ফ অ্যাটেস্টেড করা দু কপি পাসপোর্ট সাইজ ফটো।

চাকরির খবরঃ রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে

নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের সংযোজনী- ২ তে উল্লেখিত উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ১০ ই মার্চ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত বিকেল পাঁচটা অবধি জমা দেওয়া যাবে। শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে জমা দিতে হবে।

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা