পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা রাজ্য সরকারের অধীনে ভালো চাকরির সন্ধান করছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনরকম লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। নিয়োগের পর প্রার্থীদের আকর্ষণীয় হারে বেতন দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সীমা ইত্যাদি নিয়ে নিচে আলোচনা করা হলো।
এক নজরে
বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ
এক্ষেত্রে মোট ৫৯ টি শূন্যপদ রয়েছে।
| ক্রমিক | পদের নাম | মোট শূন্যপদ | ক্যাটাগরি অনুযায়ী বিন্যাস |
| ১ | মেডিকেল অফিসার (Blood Service) | ০৪ | SC-1, UR-2, EWS(EC)-1, ST-1 |
| ২ | জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (FRU) | ১৫ | SC-3, UR-4, UR(EC)-1, UR-PWD-1, ST-1, OBC-A-1, OBC-B-1, EWS(EC)-1, SC(EC)-1, OBC-A(EC)-1 |
| ৩ | ল্যাবরেটরি টেকনিশিয়ান (FRU) | ০১ | SC-1 |
| ৪ | মেডিকেল অফিসার (RKSK) | ০১ | UR-1 |
| ৫ | মেডিকেল সোশ্যাল ওয়ার্কার (NRC) | ০২ | SC-1, UR-1 |
| ৬ | নবজাতক সহায়িকা (SNCU) | ০২ | SC-1, UR-1 |
| ৭ | কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Urban) | ০৬ | SC-1, UR-2, ST-1, OBC-A-1, EWS(EC)-1 |
| ৮ | ক্লিনিকাল সাইকোলজিস্ট (NMHP) | ০২ | SC-1, UR-1 |
| ৯ | মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (NPHCE) | ১১ | SC-2, UR-3, UR(EC)-1, ST-1, OBC-A-1, OBC-B-1, EWS(EC)-1, SC(EC)-1 |
| ১০ | কাউন্সিলর (Blood Service) | ০২ | SC-1, UR-1 |
| ১১ | কাউন্সিলর (NPCB&VI) | ০১ | UR-1 |
| ১২ | মেডিকেল অফিসার (NUHM) | ০১ | SC-1 |
| ১৩ | টেকনিক্যাল সুপারভাইজার (Blood Service) | ০২ | SC-1, UR-1 |
| ১৪ | ল্যাবরেটরি টেকনিশিয়ান (Blood Service) | ০২ | SC-1, UR-1 |
| ১৫ | নিউট্রিশনিস্ট (NRC) | ০১ | SC-1 |
| ১৬ | ল্যাবরেটরি টেকনিশিয়ান (NVBDCP) | ০২ | SC-1, UR-1 |
| ১৭ | VBD টেকনিক্যাল সুপারভাইজার (NVBDCP) | ০২ | SC-1, UR-1 |
| ১৮ | সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইজার (STLS) | ০১ | SC-1 |
| ১৯ | ডিস্ট্রিক্ট PPM কো-অর্ডিনেটর (NTEP) | ০১ | UR-1 |
প্রয়োজনীয় যোগ্যতা
| পদের নাম | প্রয়োজনীয় যোগ্যতা |
| মেডিকেল অফিসার (বিভিন্ন) | MBBS ডিগ্রি (MCI স্বীকৃত) এবং WBMC রেজিস্ট্রেশন থাকতে হবে। |
| ল্যাবরেটরি টেকনিশিয়ান (FRU) | উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে DMLT পাশ। |
| মেডিকেল সোশ্যাল ওয়ার্কার | স্নাতক ডিগ্রি (BA/B.Sc/B.Com) এবং ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা। |
| নবজাতক সহায়িকা | উচ্চমাধ্যমিক পাশ এবং স্থানীয় ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। |
| কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট | ANM বা GNM কোর্স পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। |
| ক্লিনিকাল সাইকোলজিস্ট | ক্লিনিকাল সাইকোলজিতে স্বীকৃত যোগ্যতা অথবা সাইকোলজিতে স্নাতকোত্তর ও M.Phil। |
| মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার | ফিজিওথেরাপিতে স্নাতক (BPT) এবং হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা। |
| কাউন্সিলর (Blood Bank) | সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোশিওলজি/হিউম্যান ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ও কম্পিউটার জ্ঞান। |
| টেকনিক্যাল সুপারভাইজার | উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ এবং DMLT/BMLT/M.Sc in MLT ডিগ্রি। |
| নিউট্রিশনিস্ট (NRC) | ফুড অ্যান্ড নিউট্রিশনে B.Sc বা M.Sc এবং কম্পিউটার জ্ঞান (শুধুমাত্র মহিলাদের জন্য)। |
| VBD টেকনিক্যাল সুপারভাইজার | জীবন বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে স্নাতক এবং বৈধ টু-হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। |
| ডিস্ট্রিক্ট PPM কো-অর্ডিনেটর | যেকোনো বিষয়ে স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স। |
বয়সসীমা
এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ভালো করুন।
বেতন
| পদের নাম | মাসিক বেতন |
| মেডিকেল অফিসার (বিভিন্ন বিভাগ) | ৬০,০০০/- |
| ল্যাবরেটরি টেকনিশিয়ান (FRU, Blood Service, NVBDCP) | ২২,০০০/- |
| মেডিকেল সোশ্যাল ওয়ার্কার | ১৮,০০০/- |
| নবজাতক সহায়িকা | ৮,০০০/- |
| কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Urban) | ১৩,০০০/- |
| মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার | ১৮,০০০/- |
| কাউন্সিলর (Blood Service) | ২০,০০০/- |
| টেকনিক্যাল সুপারভাইজার (Blood Service) | ২২,০০০/- |
| নিউট্রিশনিস্ট (Nutritionist) | ২৫,০০০/- |
| VBD টেকনিক্যাল সুপারভাইজার | ২২,০০০/- |
| সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইজার (STLS)এক্স | ২২,০০০/- |
| ডিস্ট্রিক্ট PPM কো-অর্ডিনেটর (NTEP) | ২৬,০০০/- |
আরও পড়ুনঃ রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন।
- প্রথমে স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ যান।
- ‘Online Recruitment’ সেকশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- আবেদনপত্রের সাথে নিজের ছবি এবং স্বাক্ষর সঠিকভাবে আপলোড করতে হবে।
- ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি হার্ড কপি বা প্রিন্ট আউট নিজের কাছে রাখুন।
আবেদন ফি
আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে।
- সাধারণ বিভাগ (UR): ১০০ টাকা।
- সংরক্ষিত বিভাগ (SC/ST/OBC): ৫০ টাকা।
সিলেকশন বা বাছাই প্রক্রিয়া
প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার নম্বরের মাধ্যমে। বাকি নম্বর অভিজ্ঞতা ও একটি কম্পিউটার টেস্ট থেকে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইন আবেদন শুরু: ১০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টা থেকে।
- রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (মধ্যরাত)।
- আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (মধ্যরাত)।
- আবেদনপত্র চূড়ান্ত জমা দেওয়ার শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (মধ্যরাত)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website