চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

ইন্টারভিউয়ের দিয়ে চাকরির সুযোগ, নিয়োগ হবে বাঁকুড়ায় জেলার স্বাস্থ্য বিভাগে

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের যেসব চাকরিপ্রার্থীরা স্বাস্থ্য বিভাগে কাজ খুঁজছেন, তাদের জন্য সুখবর। সম্প্রতি বাঁকুড়ায় স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার জন্য রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) আওতায় বিভিন্ন শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগের জন্য কোন রকম পরীক্ষা দিতে হবে না। শুধু ইন্টারভিউ এর মাধ্যমেই প্রার্থী বাছাই হবে। নিয়োগের পর থাকবে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। নিয়োগ সঙ্ক্রান্ত নানা খুঁটিনাটি যেমন শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ইন্টারভিউয়ের দিয়ে চাকরির সুযোগ

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে একসঙ্গে বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। নিচের টেবিলে শূন্যপদের সংখ্যা বিস্তারিত জানানো হলো।

পদের নাম শূন্যপদ ক্যাটাগরি
মেডিকেল অফিসার (XV FC HG) 5 SC-1, UR-2, EWS-1, ST-1
ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (Quality Monitoring) 5 UR-1
সাইকোলজিস্ট (DEIC) 1 UR-1
স্টাফ নার্স (Polyclinic) 2 SC-1, UR-1
স্টাফ নার্স (NUHM) 2 SC-1, UR-1
ফার্মাসিস্ট (NUHM) 1 SC-1
কাউন্সিলর (RKSK – শুধুমাত্র মহিলা) 1 SC-1
কাউন্সিলর (XV FC HG) 2 SC-1, UR-1
NRC অ্যাটেনডেন্ট (শুধুমাত্র মহিলা) 1 SC-1
---Advertisement---

শিক্ষাগত যোগ্যতা

এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে।

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
মেডিকেল অফিসার এখানে আবেদনকারী প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি এবং ১ বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। এছাড়া পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।
ডিস্ট্রিক্ট কনসালটেন্ট আবেদনকারীদের স্ট্যাটিস্টিকসে (Statistics) স্নাতক ডিগ্রি থাকতে হবে। বায়োস্ট্যাটিস্টিকসে স্পেশালাইজেশন থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
সাইকোলজিস্ট সাইকোলজিতে স্নাতক এবং শিশু মূল্যায়নে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টাফ নার্স এই পদে আবেদনকারীদের GNM বা B.Sc নার্সিং পাশ হতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
ফার্মাসিস্ট ২ বছরের ডি-ফার্মা (D-Pharma) ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ ফার্মেসি কাউন্সিলে ‘A’ ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসেবে নথিভুক্ত থাকতে হবে।
কাউন্সিলর সোশ্যাল সায়েন্সে স্নাতক পাস হতে হবে এবং হেলথ বা সোশ্যাল সেক্টরে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
NRC অ্যাটেনডেন্ট উচ্চ মাধ্যমিক (HS) পাশ হতে হবে।

আরও পড়ুনঃ পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ চলছে

বয়সসীমা

বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে।

পদের নাম বয়সসীমা
মেডিকেল অফিসার
সর্বোচ্চ বয়স ৬২ বছর।
ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ২১-৪০ বছর।
সাইকোলজিস্ট ২১-৪০ বছর।
স্টাফ নার্স ২১-৪০ বছর।
ফার্মাসিস্ট ২০-৪০ বছর।
কাউন্সিলর ২০-৪০ বছর।
NRC অ্যাটেনডেন্ট ২০-৪০ বছর।

বেতন

পদ অনুযায়ী বেতন নীচে দেওয়া হল।

পদের নাম মাসিক বেতন
মেডিকেল অফিসার (XV FC HG) ৬০,০০০ টাকা।
ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (Quality Monitoring) ৩০,০০০ টাকা।
সাইকোলজিস্ট (DEIC) ২৮,০০০ টাকা।
স্টাফ নার্স (Polyclinic) ২৫,০০০ টাকা।
স্টাফ নার্স (NUHM) ২৫,০০০ টাকা।
ফার্মাসিস্ট (NUHM) ২২,০০০ টাকা।
কাউন্সিলর (RKSK – শুধুমাত্র মহিলা) ২০,০০০ টাকা।
কাউন্সিলর (XV FC HG) ২০,০০০ টাকা।
NRC অ্যাটেনডেন্ট (শুধুমাত্র মহিলা) ৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ IDBI ব্যাংকে ১৩০০ কর্মী নিয়োগ, অফিসিয়াল নোোটিশ দেখুন  

নিয়োগ পদ্ধতি

এখানে বেশিরভাগ পদের ক্ষেত্রে নিয়োগের জন্য কোন রকম পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে নিয়োগ করা হবে। তবে কিছু পদ যেমন কাউন্সিলর, ফার্মাসিস্ট এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পদের জন্য লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্ট নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

  1. আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের সরাসরি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.hr.wbhealth.gov.in/index.aspx-এ যেতে হবে।
  2. তারপর নির্দিষ্ট নিয়োগের লিংকটি খুঁজে তার পাশে Continue for Registration এ ক্লিক করতে হবে।
  3. নিজের নাম, ফোন নাম্বার, ইমেইল আইডি, জন্ম তারিখ ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  4. রেজিস্ট্রেশনের পর পুনরায় হোমপেজে ফিরে এসে Continue after Registration এ ক্লিক করে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এন্টার করে লগইন করতে হবে।
  5. তারপর আবেদনপত্র নির্ভূল ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  6. সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
---Advertisement---

আবেদন ফি

ক্যাটেগরি ফী
জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা
সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC) প্রার্থীদের জন্য ৫০ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন শুরু: ২৪ মার্চ, ২০২৬ (সকাল ১১টা)।
  • রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ সময়: ০৮ এপ্রিল, ২০২৬।
  • আবেদনপত্র সম্পূর্ণ জমা দেওয়ার শেষ তারিখ: ১০ এপ্রিল, ২০২৬ ।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

🚨 Application Period Closed

The application deadline for this recruitment has ended. Stay updated with the latest জেলার চাকরির খবর notifications.

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ