রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

মহিলা চাকরি প্রার্থীদের জন্য আবারও একবার বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে যেকোনো মহিলা প্রার্থীরা এই আশা কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি সহ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নিয়ে রইলো বিস্তারিত প্রতিবেদন। West Bengal Asha Karmi Recruitment 2022.

পদের নাম- আশা কর্মী।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এছাড়াও মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। শুধুমাত্র বিবাহিত,বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। একটি সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত লিখে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপবক্সে জমা করতে হবে।
নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০৪/০৩/২০২২ বিকাল ৫ টা পর্যন্ত।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২) ভোটার কার্ড অথবা রেশন কার্ড।
৩) কাস্ট সার্টিফিকেট।
৪) মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট।
৪) সম্প্রতি তোলা সেল্ফ অ্যাটেস্টেড করা দু কপি পাসপোর্ট সাইজ ফটো।

আরও পড়ুনঃ
রাজ্যের কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
WBCS 2022 full Notice Download
কলকাতা আর্মি পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগ

Official Notice: Download Now
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা