রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে সম্প্রতি একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের জেলা ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ হবে এই মিশনের অধীনে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 3427

পদের নাম- Block Public Health Manager
মোট শূন্যপদ- ৪ টি। (OBC- ১ টি, SC- ২ টি, ST- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- B.Sc. in Life Science with Post Graduate Degree/ Diploma ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই MS Excel এ কাজের দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন- ৩৫,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ

পদের নাম- Block Data Manager
মোট শূন্যপদ- ২ টি। (OBC- ১ টি, ST- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সহ কম্পিউটারে নূন্যতম ১ বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিস্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন- ২২,০০০ টাকা।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

পদের নাম- Medical Officer
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো সংস্থান থেকে এমবিবিএস ডিগ্রি প্রাপ্ত চাকরিপ্রার্থীরা ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- ৩০০০ টাকা প্রতিদিন হিসেবে সপ্তাহে সর্বোচ্চ তিন দিন কাজের হিসেবে মাসিক বেতন প্রদান করা হবে।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক আবেদনকারীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করতে হবে www.bankura.nic.in অথবা www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে। নির্ভুল ভাবে পূরণকরা আবেদনপত্র জেলা দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা হবে।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এককালীন ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এককালীন ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি প্রদান করতে হবে NEFT এর মাধ্যমে “District Health &Family Samity Bankura Ale Construction”, Account no-0193013133910. IFSC code-PUNB0019320, Punjab National Bank, Bankura Branch এই একাউন্টের মাধ্যমে।

চাকরির খবরঃ রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- স্পিড পোস্টের মাধ্যমে আবেদন জমা দিতে হবে The Chief Medical Officer of Health, Bankura, Tamlibandh, Patpur Road, Post+Dist-Bankura -722101 এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ- ১৮ আগস্ট, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে