ব্লক অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ, আবেদনপত্র পূরণ করে জমা দিন

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগের স্থান সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। West Bengal Block Development Office Recruitment 2022.

পদের নাম- গ্রাম রোজগার সহায়ক (GRS)।
শূন্যপদ- মোট ৪ টি।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে অথবা ভোকেশনাল স্ট্রিমে অন্ততপক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা, ও গণিত পড়ে থাকতে হবে। সঙ্গে ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ হাজার গ্রূপ-সি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তা মুখ বন্ধ খামে ভরে তার সঙ্গে ৫ টাকার ডাকটিকিট লাগিয়ে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Program Officer and Block Development Officer, Ranibandh Bankura
আবেদন ফী- শূন্য।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড/বাথ সার্টিফিকেট।
২) উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৩) ভোটার কার্ড
৪) ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৬) সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ফটো।

নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হবে। রানিবাঁধ গ্রাম পঞ্চায়েত- ১ টি, অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত- ১ টি, রাজাকোটা গ্রাম পঞ্চায়েত- ১ টি, হলুদকানালি গ্রাম পঞ্চায়েত- ১ টি করে শূন্যপদ রয়েছে। প্রার্থীকে অবশ্যই রানিবাঁধ ব্লক এরিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে নতুন করে আশা কর্মী নিয়োগ চলছে

আবেদন করার শেষ তারিখ- ২৯/০৩/২০২২, শনিবার,রবিবার ও সমস্ত ছুটির দিন বাদ দিয়ে বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা