বিডিও অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

ব্লক ডেভলপমেন্ট অফিসে গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কোন জেলায় কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা এবং আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- গ্রাম রোজগার সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ভোকেশনাল অথবা বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও প্রার্থীকে অবশ্যই ৬ মাসের একটি কম্পিউটার কোর্স করে রাখতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
শূন্যপদ সংখ্যা- ৪ টি।

চাকরির খবরঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে

আবেদন পদ্ধতি- প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তা উল্লিখিত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকের বিডিও অফিসে। শনিবার, রবিবার এবং সরকারি ছুটি ছাড়া বাকি সমস্ত দিন আবেদনপত্র জমা দেওয়া যাবে।

আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) মাধ্যমিকের এডমিট কার্ড।
২) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) ৬ মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৪) ভোটার কার্ড।
৫) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৬) ৫ টাকার পস্টেজ স্টাম্প লাগানো দুটো এনভেলাপ।
৭) সেল্ফ অ্যাটেস্টেড করার দুটো ফটোকপি।

চাকরির খবরঃ রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

নির্বাচন পদ্ধতি- ইন্টারভিউ এবং কম্পিউটারের টেস্টের উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকের ৪ টি গ্রাম পঞ্চায়েতে। হলুদ কানালি গ্রাম পঞ্চায়েত- ১ টি, বারিকুল গ্রাম পঞ্চায়েত- ১ টি, রানিবাঁধ গ্রাম পঞ্চায়েত- ১টি, অম্বিকানগর গ্রাম পঞ্চায়েত- ১ টি। প্রার্থীকে অবশ্যই রানিবাঁধ ব্লকের অধিবাসী হতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ২৭ এপ্রিল, ২০২২।

Official Notice: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026