WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

বাঁকুড়া জেলার স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কাজের সুযোগ

Priyanka Sen
---Advertisement---

পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর! রাজার বাঁকুড়া জেলা মিউনিসিপ্যালিটির তরফে স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে চুক্তিভিত্তিক পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে। মূলত এক বছরের চুক্তির জন্য চাকরি প্রার্থীদের নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁকুড়া পৌরসভা। প্রতিটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের ক্ষেত্রে কোন রকম ভুল ভ্রান্তি হলে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই নিয়োগের জন্য বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। আজকের প্রতিবেদনে পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতির সম্পর্কিত তথ্য গুলি, বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

---Advertisement---

পদের নাম- হেলথ অফিসার।

নিয়োগ পদ্ধতি- এই পদে যোগ্য চাকরিপ্রার্থীদের এক বছরের চুক্তি ভিত্তিক নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে এবং তাদের কর্মী হিসেবে নিয়োগ করবে বাঁকুড়া পৌরসভা। আগামী ২৫ শে জুলাই শুক্রবার দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীকে ভারতীয় মেডিকেল কাউন্সিল আইনের অধীনস্ত মেডিকেল যোগ্যতা পূরণ করতে হবে। এই বিষয়ে সঠিক তথ্য বিস্তারিতভাবে জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ ঝাড়গ্রাম জেলায় উচ্চ মাধ্যমিক পাশে প্রশিক্ষক নিয়োগ

মাসিক বেতন- এই পদে নিযুক্ত কর্মী প্রতিমাসে ৬২ হাজার টাকা বেতন পাবেন।

বয়স সীমা- ০১/০১/২০২৫ তারিখের হিসাব অনুসারে সর্বোচ্চ ৬২ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন।

চাকরির খবরঃ নদীয়া জেলায় মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

প্রয়োজনীয় নথিপত্র- প্রত্যেকটি ইচ্ছুক চাকরিপ্রার্থীকে সঙ্গে করে নিম্নলিখিত নথি গুলি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ নথি গুলি হল-

  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট এবং সার্টিফিকেট,
  • পূর্ব অভিজ্ঞতার প্রমাণ পত্র,
  • সরকারি পরিচয় পত্র,
  • বয়সের প্রমাণপত্র,
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি,
  • সেল্ফ অ্যাটেস্টটেড ঠিকানার প্রমাণপত্র ইত্যাদি।

আবেদন পদ্ধতি- আগে থেকে এই পদে আবেদন জানানোর প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে হাতে কলমে পূরণ করে নিতে হবে চাকরিপ্রার্থীদের। এরপর ইন্টারভিউয়ের দিনে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউয়ের স্থানে সেই আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথি গুলি একত্রিত করে নিয়ে যেতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ