রাজ্যের কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, আজকেই আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের কলেজে ক্লার্ক (গ্রূপ-সি) ও গ্রূপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। কোনো হাতে লেখা পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

পদের নাম- ক্লার্ক (গ্রুপ সি)।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

পদের নাম- ল্যাব এটেনডেন্ট (গ্রুপ ডি)।
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ সঙ্গে কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ১১/০৫/২০২২ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবেন।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের গ্রূপ-ডি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা করে কোনো আবেদনপত্র পূরণ করতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর দিন যথাযথ সময়ে নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় নথি নিয়ে পৌছে যেতে হবে। বারুইপুর কলেজের নিজস্ব ওয়েবসাইট www.baruipurcollege.ac.in থেকে আবেদনপত্র পাওয়া যাবে।

ইন্টারভিউ স্থানে যে সমস্ত নথি নিয়ে যেতে হবে তা নিম্নোক্ত-
১) সেল্ফ অ্যাটেস্টেড করা ফটোকপি।
২) বয়সের প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৪) কম্পিউটার সার্টিফিকেট।

নিয়োগের স্থান- দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত বারুইপুর কলেজে।
ইন্টারভিউ এর স্থান- বারুইপুর কলেজ।
ইন্টারভিউয়ের সময় ও তারিখ- ২৫/০৫/২০২২, বুধবার, সকাল ১১ টার সময়।

চাকরির খবরঃ কৃষি দপ্তরে গ্রূপ-সি কর্মী নিয়োগ চলছে

Official Notice: Download Now
Daily Job Update: Click Here

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন