WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

কেন্দ্রীয় সরকারের BECIL দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- BECIL/HRMS/DDA/Advt.2023/343

পদের নাম- Field Assistant
মোট শূন্যপদ- ২৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার অপারেটিং জানতে হবে। সাবলীল ভাবে হিন্দি ভাষায় কাজ করার দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ২২,৭৪৪ টাকা।
বয়সসীমা- আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

কেন্দ্রীয় সরকারের BECIL দপ্তরে কর্মী নিয়োগ

চাকরির খবরঃ ভারত পেট্রোলিয়ামে প্রশিক্ষণের সুযোগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের www.becil.com ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে ‘Careers Section’ অপশনে ক্লিক করতে হবে। তারপর, ‘Registration Form (Online)’ অপশনে ক্লিক করে প্রাপ্ত বিকল্প থেকে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। আবেদন করার সময় গুরুত্বপূর্ণ নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ২০ জুলাই, ২০২৩।

কেন্দ্রীয় সরকারের BECIL দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ