BEL Recruitment 2025: ভারত ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ার নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

BEL Recruitment 2025: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর তরফে ট্রেনী ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL এর তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ট্রেনি ইঞ্জিনিয়ারদের ইলেকট্রনিক্স বিভাগে কাজ করতে হবে। এই সম্পর্কে যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL।

পদের নাম- ট্রেনি ইঞ্জিনিয়ার ১।

শূন্য পদের সংখ্যা- ৬টি।

চুক্তির সময়সীমা- ২ বছর, যদিও পরবর্তী সময়ে সংস্থার প্রয়োজন অনুসারে আরো এক বছর এই চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

---Advertisement---

চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

বয়স সীমা- ন্যূনতম বয়স থেকে চাকরি প্রার্থীরা যোগ্যতা থাকলেই এই পদে আবেদন জানাতে পারবেন। তবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে চাকরি প্রার্থীকে এই পদে আবেদন জানাতে হবে।

মাসিক বেতন- বার্ষিক হিসাবে এক্ষেত্রে প্রথম বছরের প্রত্যেক মাসে ৩০ হাজার টাকা করে এবং দ্বিতীয় বছরের প্রত্যেক মাসে ৩৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারি সংস্থায় MTS নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

শিক্ষাগত যোগ্যতা- চাকরি প্রার্থীদের যেহেতু শুধুমাত্র ইঞ্জিনিয়ার হিসাবেই নিয়োগ করা হতে চলেছে, তাই ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ টেকনোলজি ডিগ্রী প্রাপ্ত হতে হবে। এই বিষয়ে সমতুল্য ডিগ্রি থাকলেও চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিশদে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন করুন।

আবেদন পদ্ধতি- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা BEL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন। জন্য ওয়েবসাইটের হোমপেজ থেকে কেরিয়ার অপশনটি বেছে নিয়ে নির্দিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদন জানাতে হবে। আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথিয়া আপলোড এবং আবেদনমূল্য জমা করার মাধ্যমে আবেদনটি জানাতে হবে চাকরিপ্রার্থীদের। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন