BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ পাবলিক সেক্টর কোম্পানি হল Bharat Earth Movers Limited (BEML )। সম্প্রতি BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ করার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। সারা দেশ জুড়ে নারী পুরুষ নির্বিশেষে সকল যোগ্য প্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ হবে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় যোগ্যতা, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে যোগ্য প্রার্থীদের বিভিন্ন ট্রেডে কাজের জন্য নিয়োগ করা হবে। মোট ৭৮টি শূন্যপদ রয়েছে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক। পরে মেয়াদ বাড়তে পারে। নিয়োগপ্রাপ্তদের পোস্টিং হবে BEML এর মূল অফিস ব্যাঙ্গালোরে। নীচে শূন্যপদ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়া হল।

পদের নাম মোট শূন্যপদ (ক্যাটেগরি ওয়াইস) চুক্তির মেয়াদ
জুনিয়র এক্সিকিউটিভ – মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ২৫টি (UR-13, SC-03, ST-01, OBC-06, EWS-02) ৪ বছর
জুনিয়র এক্সিকিউটিভ – মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল ০৬টি (UR-05, OBC-01) ১ বছর
জুনিয়র এক্সিকিউটিভ – ইলেকট্রিক্যাল ২৭টি (UR-13, SC-04, ST-01, OBC-07, EWS-02) ৪ বছর
জুনিয়র এক্সিকিউটিভ – ইলেকট্রিক্যাল ০৬টি (UR-05, OBC-01) ১ বছর
জুনিয়র এক্সিকিউটিভ – ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/ ইন্সট্রুমেন্টেশন ১০টি (UR-06, SC-01, OBC-02, EWS-01) ৪ বছর
জুনিয়র এক্সিকিউটিভ – ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন/ ইন্সট্রুমেন্টেশন ০৪টি (UR-03, OBC-01) ১ বছর

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় কমপক্ষে ৬০% নম্বর নিয়ে BE/B.Tech পাশ করতে হবে। তবে SC/ST এবং PwD প্রার্থীদের জন্য ৫% শিথিলতা (অর্থাৎ ৫৫%) প্রদান করা হয়েছে।

---Advertisement---

অভিজ্ঞতা

  • ৪ বছরের পদের জন্য: সংশ্লিষ্ট পদে ০-২ বছরের কাজে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ম্যানুফ্যাকচারিং বা R&D বিভাগে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ১ বছরের পদের জন্য: ফ্রেশার বা কোনো অভিজ্ঞতা নেই এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এখানে আবেদনের জন্য বয়সসীমা ৭ এপ্রিল ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ২৯ বছর থাকতে হবে। তবে সরকারি নিয়মানুযায়ী SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং PwD প্রার্থীদের জন্য অতিরিক্ত ১০ বছরের ছাড় প্রযোজ্য।

বেতন কাঠামো

এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন নিম্নলিখিত ভাবে দেওয়া হবে:
প্রথম বছর: ৩৫,০০০ টাকা।
দ্বিতীয় বছর: ৩৭,৫০০ টাকা।
তৃতীয় বছর: ৪০,০০০ টাকা ।
চতুর্থ বছর: ৪৩,০০০ টাকা।

আরও পড়ুনঃ ECIL এ শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

  • এজন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট: www.bemlindia.in এ প্রথমে যেতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • রেজিস্ট্রেশন শেষে প্রাপ্ত রেজিস্ট্রেশন স্লিপ, আইডি এবং পাসওয়ার্ডটি যত্ন করে রেখে দিতে হবে।
---Advertisement---

আবেদন ফি

জেনারেল, OBC এবং EWS প্রার্থীদের জন্য ৫০০ টাকা। SC/ST এবং PwD প্রার্থীদের কোনো ফি লাগবে না।

প্রয়োজনীয় নথিপত্র

নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের সময়ে এই এই ডকুমেন্টস গুলি দেখাতে হবে:

  • রেজিস্ট্রেশন স্লিপের হার্ড কপি।
  • আধার কার্ড।
  • পাসপোর্ট সাইজের ফটো।
  • সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
  • অভিজ্ঞতার প্রমাণ ( যদি প্রযোজ্য হয়)।
  • বয়সের প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে)।

নির্বাচন পদ্ধতি

BEML এই নিয়োগের প্রক্রিয়াটি দুটি আলাদা ক্যাটেগরির জন্য আলাদা ভাবে হবে।

  • ১ বছরের পদের জন্য: কোনো লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সব সেমিস্টারের গড় নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তার ভিত্তিতেই যোগ্যদের নিয়োগ হবে।
  • ৪ বছরের পদের জন্য: প্রার্থীদের একটি ১ ঘণ্টার লিখিত পরীক্ষা দিতে হবে। এতে ৬০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে MCQ টাইপের। কোনো Negative Marking থাকবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরে Document Verification জন্য ডাকা হবে। এরপরেই যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগপত্র দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ২৫ মার্চ, ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল, ২০২৬ (বিকাল ৬টা পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি ECIL এ বিভিন্ন পদে নিয়োগের আবেদন শুরু, শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন