BEML Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থায় আইটিআই কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৭০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

BEML Recruitment: কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ভারত আর্থ মোভার্স লিমিটেড বা (BEML) এর তরফের বিপুল সংখ্যক শুন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা উচ্চ মাধ্যমিকের পর আইটিআই যোগ্যতা নিয়ে সরকারি সংস্থায় চাকরি খুঁজছিলেন, তাদের জন্য এবার সুখবর রয়েছে। এই সংস্থায় আগামী ৫ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। তাই আগ্রহে চাকরিপ্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে নিয়োগ এবং আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত জেনে নিন।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- ভারত আর্থ মোভার্স লিমিটেড বা (BEML)।

পদের নাম- নন এক্সিকিউটিভ।

মোট শূন্য পদ- ৪৪০ টি।

অফিসিয়াল ওয়েবসাইট- bemlindia.in

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে-

  • আইটিআই ফিটার,
  • আইটিআই টার্নার,
  • আইটিআই ওয়েলডার,
  • আইটিআই মেশিনিস্ট,
  • আইটিআই ইলেকট্রিশিয়ান।

শিক্ষাগত যোগ্যতা- আগ্রহী চাকরিপ্রার্থীদের ন্যাশনাল ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের অন্তর্গত সংস্থা থেকে ন্যূনতম ৬০ শতাংশ বা শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে যে ট্রেডে চাকরিপ্রার্থী আবেদন জানাবেন, সেই ট্রেড এর যোগ্যতা থাকতে হবে।

---Advertisement---

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক যোগ্যতায় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ

বয়স সীমা- আগ্রহী চাকরিপ্রার্থীরা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৯ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তপশিলি জাতি এবং উপজাতির সম্প্রদায়ের চাকরিপ্রার্থীরা ৩৪ বছর পর্যন্ত এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরিপ্রার্থীরা ৩২ বছর পর্যন্ত আবেদনের যোগ্য।

অন্যান্য যোগ্যতা-

  • আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবশ্যিকভাবে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স নির্ণয় করা হবে ০৫/০৯/২০২৫ তারিখের হিসাবে।
  • সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের যথাযথ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
  • যে সমস্ত চাকরিপ্রার্থীরা বলে দেওয়া সমস্ত যোগ্যতা পূরণ করবেন, তারাই আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে জগন্নাথ মন্দিরে কাজের সুযোগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ প্রক্রিয়া- আবেদনকারী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার যাবতীয় নিয়মাবলী বুঝে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে বুঝে নিতে পারেন।

চুক্তির সময়সীমা- সর্বোচ্চ চার বছর।

মাসিক বেতন- মূল বেতন হিসাবে ১৬,৯০০/- টাকা দেওয়া হবে। এর পাশাপাশি একাধিক সুযোগ সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা।

আবেদন পদ্ধতি- আগ্রহে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সংস্থার www.bemlindia.in. -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে। ০৫/০৯/২০২৫ তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ রয়েছে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন