কেন্দ্র সরকারের গ্রুপ- ডি পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Exam Bangla | Published On:
Share:

ভারত সরকার অনুমোদিত নিউক্লিয়ার রিসাইকেল বোর্ডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- স্টেনোগ্রাফার (গ্রেড- III)
মোট শূন্যপদ- ৬ টি। (UR- ৩,OBC- ১,SC- ১,ST- ১)
শিক্ষাগত যোগ্যতা- অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ সঙ্গে প্রতি মিনিটে ৩০ টি ইংরেজি শব্দ টাইপিং স্পিড থাকতে হবে। এছাড়াও ইংরেজি স্টেনোগ্রাফিতে অন্ততপক্ষে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকার নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ২৫,৫০০ টাকা।

চাকরির খবরঃ এই মাসের ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

পদের নাম- ড্রাইভার
মোট শূন্যপদ- ১১ টি। (UR- ৪,EWS- ১,OBC- ২,SC- ২,ST- ২)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে ভারি ও হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকার নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ টাকা।

পদের নাম- ওয়ার্ক এসিস্ট্যান্ট
মোট শূন্যপদ- ৭২ টি। (UR- ২০,EWS- ৩,OBC- ১৫,SC- ১৫,ST- ১২,PwBD- ৭ )
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকার নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ টাকা।

চাকরির খবরঃ রাজ্যে সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগন কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ ছবি এবং প্রার্থীর স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় নথিও স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফ্রি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে।SC/ ST/ PWD/মহিলা প্রার্থী এবং Ex- serviceman প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবেনা।
আবেদন করার শেষ তারিখ- আবেদনকারী প্রার্থীরা ৩১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা