ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ, আজ থেকে শুরু হলো অনলাইনে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদন।

Employment No.- 17556/HR/All-India

পদের নাম- Probationary Engineer, Officer (HR), Accounts Officer
মোট শূন্যপদ- ২৩২ টি। (UR- ৯৬ টি, OBC- ৬২, SC- ৩৪ টি, ST- ১৭ টি, EWS- ২৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, চার্টার্ড একাউন্ট ইত্যাদি বিষয়গুলিতে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্য সরকারের ‘আনন্দধারা’ প্রকল্পে কর্মী নিয়োগ

বয়সসীমা- উক্ত পদগুলিতে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন- সংশ্লিষ্ট পদ গুলির মাসিক ধার্য বেতন হলো ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি- সংশ্লিষ্ট ক্ষেত্রে আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে চাকরিপ্রার্থীদের। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে নির্দেশ অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করতে হবে। নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী ছাড়া অন্যান্য আবেদন কারীদের এককালীন ১১৮০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ- ২৮ অক্টোবর, ২০২৩।

চাকরির খবরঃ এই মুহূর্তে যে সব চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026