ভারত পেট্রোলিয়ামে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন এখনই

Published By: Exam Bangla | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা ভারত পেট্রোলিয়ামসের তরফে চাকরি প্রার্থীদের জন্য প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিপুল পরিমাণে চাকরিপ্রার্থী বর্তমানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে এখানে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারেন। আজকের প্রতিবেদনে এই নিয়োগের প্রতিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কিত তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। এর পাশাপাশি ইচ্ছুক চাকরি প্রার্থীরা সম্পূর্ণ আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সবিস্তারে জেনে নিতে পারবেন।

---Advertisement---

যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে-

  • জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ,
  • অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ,
  • জুনিয়র একাউন্টস এক্সিকিউটিভ,
  • অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ,
  • সেক্রেটারি ইত্যাদি।

প্রতিটি পদ অনুসারে আবেদনের যোগ্যতা:

১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ- বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রির পাশাপাশি পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

২) অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, সিভিল এবং কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে B. Tech / B.E./ B. Sc ডিগ্রি প্রাপ্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। তবে এর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীর অন্ততপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরাই এই পদে আবেদন জানাতে পারবেন।

৩) জুনিয়র একাউন্টস এক্সিকিউটিভ- ইন্টার CA বা CMA ডিগ্রি প্রাপ্ত স্নাতক চাকরিপ্রার্থীদের জন্য এই পদে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনকারী চাকরিপ্রার্থীর অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইচ্ছুক চাকরি প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ৩০ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

৪) অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ- রসায়ন বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, এমন চাকরি প্রার্থীরা অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদে আবেদন জানাতে পারেন। চাকরি প্রার্থীর সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত এই পদে আবেদন জানানো যাবে।

৫) সেক্রেটারি- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং ৩ বছরের গ্রাজুয়েশন ডিগ্রি থাকলে এই পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পূর্ব অভিজ্ঞতা হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞ ব্যক্তি রাই এখানে আবেদনের যোগ্য। এই পদেও সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে।

---Advertisement---

চাকরির খবরঃ সরকারি স্টিল কোম্পানিতে ৩০০ শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

মাসিক বেতন- জুনিয়র এক্সিকিউটিভ পদে ন্যূনতম ৩০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,১২,০০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে। অপরদিকে এসোসিয়েট এক্সিকিউটিভ পদে নিযুক্ত কর্মীরা ৪০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ১,৪০,০০০/- টাকার মধ্যে বেতন পাবেন।

নিয়োগ পদ্ধতি- চাকরি প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে প্রথমেই যোগ্যত চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হবে। মূলত কর্ম অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদির উপর ভিত্তি করেই যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা হবে। এরপর লিখিত অথবা কম্পিউটার বেসড পরীক্ষা, গ্রুপ টাস্ক, পারসোনাল ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে সবথেকে যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে উত্তর ২৪ পরগনা জেলার গ্রাম পঞ্চায়েতে নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে এই পদে আবেদন জানাতে পারবেন। প্রতিটি চাকরিপ্রার্থীকে আবশ্যিকভাবে ২৭/০৬/২০২৫ তারিখের আগে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদন জানানোর জন্য নিচে দেওয়া ধাপ গুলি ফলো করুন-

⇒Step 1: প্রথমেই BPCL -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “APPLY ONLINE” এবং “Click here for New Registration” অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনটি সেরে ফেলতে হবে।

⇒Step 2: এরপরে ইমেইল আইডি ও পাসওয়ার্ড এর সাহায্যে নিজের অ্যাকাউন্ট লগইন করে সম্পূর্ণ আবেদন পত্র যথাযথ তথ্যের সাথে পূরণ করতে হবে।

⇒Step 3: প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ রঙিন ছবি, পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদি সঠিক পদ্ধতি মেনে আপলোড করে দিতে হবে।

⇒Step 4: এরপর ভালোভাবে আবেদন পত্রটি মিলিয়ে নিয়ে উপযুক্ত আবেদনমূল্য প্রদান করতে হবে। এক্ষেত্রে প্রতিটি চাকরি প্রার্থীকে আবেদন মূল্য হিসেবে ১১৮০/- টাকা দিতে হবে। চাকরিপ্রার্থীরা প্রয়োজনে অনলাইন বা অফলাইন উভয়ের মাধ্যমেই আবেদনমূল্য জমা করতে পারেন।

⇒Step 5: সবশেষে আবেদনটি সাবমিট করে দিতে হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা