ভারত পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ, প্রতিমাসে স্টাইপেন্ড ২৫ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ভারত সরকারের অনুমোদিত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট দুটি বিভাগের এই প্রশিক্ষণ দেওয়া হবে, বিভাগ দুটি হল- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস। সমস্ত ভারতীয় নাগরিকরা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদন।

প্রশিক্ষণের নাম- Graduate Apprentices
মোট শূন্যপদ- ১২৫ টি। (Chemical– ৪২ টি, Civil– ৯ টি, Electrical– ১১ টি, Instrumentation– ৯ টি, Mechanical– ৩০ টি, Computer Science & Engineering– ১০ টি, Safety and Fire Engineering– ১১ টি, Metallurgy– ৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা- Graduate Apprentices পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিতে ৬০% নাম্বার সহ পূর্ণ সময়ের স্নাতক ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রাপক হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০% নাম্বার থাকলে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- এই প্রশিক্ষণে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০১ সেপ্টেম্বর ১৯৯৬ থেকে ০১ সেপ্টেম্বর ২০০৫ তারিখের মধ্যে।

চাকরির খবরঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

প্রশিক্ষণের সময়সীমা- উক্ত ট্রেডের ক্ষেত্রে ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।
স্টাইপেন্ড- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ২৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি পূর্ণ করে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা আবশ্যক। আবেদন জানানোর পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দেবেন চাকরিপ্রার্থীরা।

আবেদনের শেষ তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৩।

চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা