ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কিভাবে করবেন? টাকা ঢুকেছে কি না কি দেখে কিভাবে বুঝবেন? না ঢুকলে কি করবেন? আপনি যদি ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তবে কিভাবে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন, আজকের প্রতিবেদনে সেই নিয়েই আলোচনা করব। খুব সহজে এবং বিস্তারিতভাবে বুঝে নিন।
এক নজরে
ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক
পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তবে অনেকেরই ধারণা যে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কেবল যাদের জমি আছে তারাই পান। কিন্তু বাস্তবে ভূমিহীন বা বর্গাদার কৃষকদেরও এই প্রকল্পের টাকা দেয় সরকার।
ভূমিহীন কৃষক বন্ধুরা কি কি সুবিধা পান?
ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের যোগ্য প্রার্থীদের মূলত নীচের সুবিধা গুলো দেওয়া হয়:
- ভূমিহীন বা প্রান্তিক কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে বছরে ন্যূনতম ৪,০০০ টাকা আর্থিক সাহায্য পান (দুটি কিস্তিতে)।
- ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কোনো কৃষক বা নথিভুক্ত কৃষি শ্রমিকের মৃত্যু হলে, তার পরিবার এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা সহায়তা পেতে পারেন।
Bhumiheen Krishak Bandhu Status Check
আরও পড়ুনঃ ভূমিহীন কৃষক বন্ধু 2026 আবেদন পদ্ধতি
আপনি যদি ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারী হন এবং জানতে চান আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে কি না বা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি না, তা খুব সহজেই নীচের নিয়মে চেক করতে পারেন।
- প্রথমে আপনার ফোনের ব্রাউজার থেকে krishakbandhu.wb.gov.in ওয়েবসাইটে যান।
- ওয়েবসাইটের হোমপেজে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Registered Farmer Information’ লেখা আইকনটিতে ক্লিক করুন।
- এবার একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি (Voter ID) নির্দিষ্ট বক্সে সঠিকভাবে লিখুন।
- নিচে থাকা ‘I’m not a robot’ চেক বক্সে টিক দিন। মাঝে মাঝে কিছু ছবি সিলেক্ট করতে বলতে পারে, সেটি করুন।
- সবশেষে ‘Search‘ বাটনে ক্লিক করুন। সাথে সাথেই আপনার আবেদনের বিস্তারিত তথ্য যেমন, আপনার নাম, জেলা, ব্লক এবং
- ‘Transaction Status‘ দেখতে পাবেন।
Transaction Success দেখালে বুঝবেন টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সফলভাবে পাঠানো হয়েছে। Account Valid হলে আপনার ব্যাঙ্কের তথ্য সঠিক আছে, খুব শীঘ্রই টাকা ক্রেডিট হবে।Approved দেখালে আপনার আবেদনটি সরকারিভাবে গৃহীত হয়েছে। Pending হলে আপনার আবেদনটি এখনও যাচাই করা হচ্ছে। যদি Rejected দেখায় তবে আবেদন বাতিল করা হয়েছে। - যাদের স্ট্যাটাসে অন্য কোনো তথ্য দেখাচ্ছে বা তথ্য পেতে কোনো সমস্যা হচ্ছে তারা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন।
ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক ডিরেক্ট লিঙ্ক: Click Here
এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






