চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

বিকাশ ভবন স্কলারশিপ 2026 | স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন সরকারি স্কলারশিপের মধ্যে বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স ছাত্র-ছাত্রীদের কাছে একটি অতি পরিচিত নাম। মাধ্যমিক পাস করার পর থেকেই যেকোনো শিক্ষার্থী এই স্কলারশিপে টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। প্রতিমাসে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে আর্থিক অনুদান শুরু হয়। এবছরের শিক্ষার্থীরা যারা এই স্কলারশিপে আবেদন করতে চান তাদের জন্য যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এইসব নিয়েই কথা বলব আজকের প্রতিবেদনে।

বিকাশ ভবন স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স (SVMCM) স্কলারশিপ
স্কলারশিপের ধরন সরকারি
প্রদানকারী সংস্থা
পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর
টাকার পরিমাণ
মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা
কারা পাবে
মাধ্যমিক পাশ থেকে স্নাতক পাশ
আবেদনের সময়সীমা
নিচে উল্লেখ করা হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট

বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা

ক্লাস যোগ্যতা
উচ্চমাধ্যমিক স্তরের জন্য: মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর থাকতে হবে।
স্নাতক (UG) স্তরের জন্য: উচ্চমাধ্যমিকে অন্তত ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
স্নাতকোত্তর (PG) স্তরের জন্য: স্নাতক স্তরে (অনার্স) অন্তত ৫৩% নম্বর থাকতে হবে (কন্যাশ্রী-৩ বা K3 প্রকল্পের জন্য ৪৫%)।
পলিটেকনিক/ডিপ্লোমা: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০% নম্বর প্রয়োজন।

বিকাশ ভবন স্কলারশিপ অন্যান্য যোগ্যতা

  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
  • প্রার্থী যদি ইতিমধ্যে অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পেয়ে থাকেন, তবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

বিকাশ ভবন স্কলারশিপ টাকার পরিমান

শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে এই স্কলারশিপের টাকার পরিমাণ ভিন্ন হয়:

ক্লাস টাঁকার পরিমাণ
উচ্চমাধ্যমিক: প্রতি মাসে ১,০০০ টাকা (বছরে ১২,০০০ টাকা)।
স্নাতক (কলা/বিভাগ): প্রতি মাসে ১,০০০ টাকা।
স্নাতক (বিজ্ঞান/পেশাদারী কোর্স): প্রতি মাসে ১,৫০০ থেকে ২,৫০০ টাকা।
ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল: প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত।
পলিটেকনিক কোর্স: প্রতি মাসে ১,৫০০ টাকা।

বিকাশ ভবন স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইনে আবেদন করার সময় যেসব নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে:
১) শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
২) পারিবারিক আয়ের শংসাপত্র
৩) বর্তমান কোর্সে ভর্তির রশিদ।
৪) আধার কার্ড বা রেশন কার্ড বা ভোটার কার্ড (ঠিকানার প্রমাণ হিসেবে)।
৫) ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।
৬) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)।

আরও পড়ুনঃ OASIS Scholarship 2026 

বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো:
১) প্রথমে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট http://www.svmcm.wbhed.gov.in-এ যান।
২) ‘Registration‘ বাটনে ক্লিক করুন। আপনার কোর্স অনুযায়ী সঠিক ‘Directorate‘ নির্বাচন করুন।
৩) নিজের নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
৪) মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফিকেশনের পরে রেজিস্ট্রেশন সফল হবে এবং আপনি একটি ‘Application ID‘ ও পাসওয়ার্ড পাওয়া যাবে।
৫) সেগুলি দিয়ে লগইন করে ‘Edit Application’ অপশনে গিয়ে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করুন।
৬) উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
৭) সব তথ্য যাচাই করে ‘Submit‘ বাটনে ক্লিক করুন।

বিকাশ ভবন স্কলারশিপ 2026 last date

সাধারণত প্রতিবছর নির্ধারিত সময় থেকে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে চলে। তবে নির্দিষ্ট ডেডলাইন জানতে নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করা জরুরি।

আরও পড়ুনঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে দুর্দান্ত স্কলারশিপ ২০২৬ 

বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন

হেল্পলাইন নম্বরঃ ১৮০০-১০২-৮০১৪।
ইমেলঃ helpdesk.svmcm-wb@gov.in।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ