রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১৮ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের DM অফিসের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। সম্প্রতি জেলা শাসকের দপ্তর থেকে এমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- DCPU(B)/553/23

পদের নাম- Accountant
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ কম্পিউটার অপারেটিং -এ ন্যূনতম দুবছরের কাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে ট্যালি সফটওয়্যার -এ কাজ করার অভিজ্ঞতা থাকা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন- রাজ্য সরকারের বেতন কমিশন অনুযায়ী প্রত্যেক মাসে ১৮,৫৩৬/- টাকা বেতন প্রদান করা হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে

আবেদন পদ্ধতি- যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এই প্রতিবেদনের নিচে দেওয়া নির্দিষ্ট আবেদনের লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। অনলাইনে আবেদন জানানোর সময় প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন সম্পূর্ণ করার পর প্রাপ্ত অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন চাকরিরপ্রার্থীরা।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৮০ নম্বরের। যার মধ্যে একাউন্টেন্সি, গণিত, সাধারণ জ্ঞান এবং ইংরেজি বিষয়গুলি থাকবে। অন্যদিকে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে মোট ২০ নম্বরের।

আবেদনের শেষ তারিখ- উক্ত পদের জন্য ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে আগামী ৩১ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত।

চাকরির খবরঃ সরকারি দপ্তরে ১৭৭৩ শূন্যপদে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন