পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর মারফত বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়েছে। জাতীয় হেলথ মিশনের অধীনে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন কাজের জন্য যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে। জেলার স্থায়ী বাসিন্দা নারী পুরুষ তথা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোনো পরীক্ষা হবে না, শুধু ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হন এবং স্বাস্থ্য বিভাগে কাজ করতে ইচ্ছুক থাকেন, তবে এই নিয়োগের সুযোগটি কোনভাবেই মিস করা উচিত নয়। নীচে সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে বিশদে আলোচনা করা হলো।
এক নজরে
বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ
রামপুরহাটে বীরভূম জেলার স্বাস্থ্য বিভাগের দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি গুলি জারি করা হয়েছে। এক্ষেত্রে একসঙ্গে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক। নিয়োগের পর প্রার্থীদের পদ বিশেষে রামপুরহাটের স্বাস্থ্য বিভাগের অফিস এবং বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পোস্টিং দেওয়া হবে। নিচে শূন্যপদের সংখ্যা নিয়ে বিস্তারিত জানানো হলো।
| পদের নাম | মোট শূন্যপদ | বিভাগ/ক্যাটাগরি |
| VBD Technical Supervisor | ০১ | EWS |
| Multi Rehabilitation Worker | ০৫ |
SC-2, EWS-1, ST-1, OBC-B-1
|
| Attendant (NRC) | ০১ |
EWS (শুধুমাত্র মহিলা)
|
| Paediatrician (FRU) | ০১ | Unreserved |
| Medical Officer (NUHM/FRU/XV FC) | ০৬ |
EWS, SC, ST, UR(PwBD)
|
| Clinical Psychologist | ০১ | EWS |
| Staff Nurse (XVFC) | ০৩ |
UR – 1, UR(PwBD) -1, EWS – 1
|
| Community Health Assistant (Urban) | ০২ |
ST – 1, UR(PwBD) -1
|
| Specialist (Medicine/G&O/Etc.) | ০৪ | UR (Part-time) |
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন:
- VBD Technical Supervisor: পিওর সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট (বায়োলজিক্যাল সায়েন্স পেপার সহ) অথবা যেকোনো গ্র্যাজুয়েট যার একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বায়ো-সায়েন্স ছিল, এমন প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। বৈধ টু-হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- Multi Rehabilitation Worker: ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি এবং হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- Attendant (NRC): উচ্চমাধ্যমিক (HS) পাশ হতে হবে। স্থানীয় ভাষায় ভালো দক্ষতা এবং রান্নার কাজে পারদর্শী হতে হবে। শুধুমাত্র মহিলাদের জন্য ।
- Staff Nurse: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স অথবা B.Sc. নার্সিং পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
- Community Health Assistant (Urban): যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM অথবা GNM কোর্স পাশ এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
- Clinical Psychologist: ক্লিনিক্যাল সাইকোলজি/অ্যাপ্লাইড সাইকোলজিতে স্নাতকোত্তর ও M.Phil থাকতে হবে।
- Medical Officer (General/NUHM): MBBS ডিগ্রি (MCI স্বীকৃত) পাস এবং ১ বছরের ইন্টার্নশিপ করা থাকতে হতে হবে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
- Paediatrician: MBBS সহ সংশ্লিষ্ট বিষয়ে PG ডিগ্রি (DNB) বা ডিপ্লোমা পাশ দরকার এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।
- Specialist (Medicine/G&O/Paed/Optha): MBBS সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (PG Degree/DNB) বা ডিপ্লোমা পাশ এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে।
বয়সসীমা
| পদের নাম |
বয়সসীমা (০১/০১/২০২৬ অনুযায়ী)
|
| VBD Technical Supervisor |
২১ থেকে ৪০ বছর।
|
| Multi Rehabilitation Worker |
২১ থেকে ৪০ বছর।
|
| Attendant (NRC) |
২০ থেকে ৪০ বছর।
|
| Staff Nurse |
২১ থেকে ৪০ বছর।
|
| Community Health Assistant (Urban) |
২১ থেকে ৪০ বছর।
|
| Clinical Psychologist | সর্বোচ্চ ৪০ বছর। |
| Medical Officer (General/NUHM) | সর্বোচ্চ ৬৭ বছর। |
| Paediatrician | সর্বোচ্চ ৬৭ বছর। |
| Specialist (Medicine/G&O/Paed/Optha) |
২১ থেকে ৬৭ বছর।
|
বেতন বা পারিশ্রমিক
পদ অনুযায়ী বেতনের তালিকা নিচে দেওয়া হলো:
| পদের নাম | বেতন |
| Paediatrician |
৭০,০০০ টাকা (PG ডিগ্রি) / ৬৫,০০০ টাকা (PG ডিপ্লোমা)।
|
| Medical Officer | ৬০,০০০ টাকা। |
| Clinical Psychologist | ৩০,০০০ টাকা। |
| Staff Nurse | ২৫,০০০ টাকা। |
| VBD Technical Supervisor |
২২,০০০ টাকা + ২,০০০ টাকা (POL)।
|
| Multi Rehabilitation Worker | ১৮,০০০ টাকা। |
| Community Health Assistant | ১৩,০০০ টাকা। |
| Attendant (NRC) | ৫,০০০ টাকা। |
| Specialist (Part-time) |
৩,০০০ টাকা প্রতিদিন (সপ্তাহে ৩ দিন)
|
আরও পড়ুনঃ জেলার বিভিন্ন ব্লকে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
আবেদন প্রক্রিয়া
- প্রথমে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.hr.wbhealth.gov.in/index.aspx-এ যেতে হবে।
- তারপর নির্দিষ্ট নিয়োগের লিংকটি খুঁজে তার পাশে Continue for Registration এ ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
- হোমপেজে ফিরে এসে Continue after Registration এ ক্লিক করে প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড (ডেট অফ বার্থ) এন্টার করে লগইন করতে হবে।
- স্ক্রিনে আবেদনপত্র আসবে। নির্ভূল ভাবে সেটি পূরণ করুন।
প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন। - সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরির (SC, ST, OBC, EWS) জন্য ৫০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রথমে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। তারপর উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এছাড়া কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর আগে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট নেওয়া হতে পারে। সব মিলিয়ে শেষে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। সেখানে স্থান পাওয়া প্রার্থীদেরই কাজে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
- রেজিস্ট্রেশন শুরুর তারিখ: ১৯ মার্চ ২০২৬।
- রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০২ এপ্রিল ২০২৬।
- আবেদনপত্র ফাইনাল সাবমিশনের শেষ তারিখ: ০৬ এপ্রিল ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






