সরকারি হোস্টেলে গ্রূপ- ডি কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করে নিন এখুনি

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের একটি আবাসিক ছাত্রাবাসে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। চুক্তিভিত্তিকভাবে সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদনের সময়সীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 877/MA&ME/BIR

পদের নাম- মেট্রন, রাঁধুনি, রাঁধুনির সহকারী, নৈশপ্রহরী এবং কর্মবন্ধু
শিক্ষাগত যোগ্যতা- উক্ত পদগুলিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট গ্রামের স্বনির্ভর গোষ্ঠীগুলি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ন্যূনতম তিন বছরের পুরনো হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
মাসিক বেতন- সম্মিলিতভাবে স্বনির্ভর গোষ্ঠী কে প্রতি মাসে ১৮,৫০০/- টাকা দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- সংশ্লিষ্ট কাজের জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন জমা করতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সদস্যদের ভোটার অথবা আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের নথি একত্রিত করে সমষ্টি উন্নয়ন আধিকারিক -এর দপ্তরে আবেদন জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- খয়রাশোল সমষ্টি উন্নয়ন আধিকারিক -এর দপ্তর, সিউড়ি, বীরভূম।

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ এক নজরে দেখুন বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন