চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, প্রতিমাসে বেতন ১৬ হাজার টাকা

---Advertisement---

সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে মিড-ডে-মিল প্রকল্পের কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে কর্মরত প্রার্থীকে মূলত মিড-ডে-মিল সংক্রান্ত বিভিন্ন ডাটা সংগ্রহ এবং এন্ট্রি করতে হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

ডাটা এন্ট্রি অপারেটর

Employment No.— 5859-F (Y)

পদের নাম— Data Entry Operator
মোট শূন্যপদ— ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— সংশ্লিষ্ট এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ করে থাকতে হবে। ডাটা এন্ট্রি বিষয়ক কাজের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো কোর্সের সার্টিফিকেট থাকা আবশ্যক।

চাকরির খবরঃ ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো ১৬,০০০/- টাকা।
বয়সসীমা— আবেদনকারীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ থাকবে।

ডাটা এন্ট্রি অপারেটর

আবেদন পদ্ধতি— আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজের আবেদন নথিভুক্ত করতে হবে। অনলাইনে আবেদন জানানোর জন্য প্রার্থীকে birbhum.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নির্দিষ্ট এই ওয়েবসাইটের আবেদন করার পেজে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। তথ্য পূরণ এবং ডকুমেন্ট আপলোড প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্র সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি— সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে প্রার্থীদের। লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। কম্পিউটার টেস্ট হবে ৫০ নম্বরের। ইন্টারভিউ প্রক্রিয়া হবে ১০ নম্বরের।

নিয়োগের স্থান— প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বীরভূম জেলার জেলাশাসক দপ্তরের মিড-ডে-মিল বিভাগে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ— ২০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ বিকাল ৬ টা পর্যন্ত এই নিয়োগের আবেদন নথিভুক্ত করা যাবে।

আরও পড়ুনঃ সেপ্টেম্বর মাসে যে সব চাকরির আবেদন চলছে

ডাটা এন্ট্রি অপারেটর

Official Notification: Download Now
Official Website: Apply Now

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ