চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

রাজ্যের অধীনস্থ জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় জেলা পরিষদ দপ্তর গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা পরিষদের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে।

পদের নাম- Medical Officer
মোট শূন্যপদ- ৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সহ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিভাগে সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মাসিক বেতন- সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা- ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

রাজ্যের অধীনস্থ জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অফলাইন পদ্ধতিতে প্রস্তাবিত আবেদন পত্র জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অফিসিয়াল নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নোটিফিকেশনে উল্লিখিত ডকুমেন্টগুলি পূরণ করা আবেদন পত্রের সঙ্গে একত্রে করে সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরতে হবে। এরপর সেটিকে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক এর অফিসে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৪।

রাজ্যের অধীনস্থ জেলা পরিষদ দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ