উচ্চ মাধ্যমিক পাশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। বর্ধমান মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল সংস্থার পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরিপ্রাথীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Employment No.— BMC/3244

পদের নাম— ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া প্রার্থীকে কম্পিউটার অপারেটিং সম্পর্কিত বিষয়ে ডিপ্লোমা অথবা কোনও ডিগ্রী সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কাজের জন্য প্রত্যেক প্রার্থীকে মাসে ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— ১ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ ১৫ হাজার টাকা বেতনে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউর দিন প্রস্তাবিত আবেদনপত্র পূরণ করে সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, নিজের সাম্প্রতিক বায়োডাটা ইত্যাদি নিয়ে সরাসরি ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত হতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে আবেদনপত্র দেওয়া হয়েছে। প্রার্থীরা এই প্রতিবেদনের নিচে নোটিফিকেশন ডাউনলোডের অপশন পেয়ে যাবেন।

ইন্টারভিউর ঠিকানা— Conference Hall, New Administrative Building, Office of the Principal, Burdwan Medical College, Purba Bardhaman.

নিয়োগের স্থান— Tertiary Cancer Care Centre, Burdwan Medical College & Hospital, Purba Bardharnan

চাকরির খবরঃ ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের কৃষি দপ্তরে চলছে কর্মী নিয়োগ

ইন্টারভিউর তারিখ— ৪ অক্টোবর, ২০২৪ তারিখ সকাল ১১ টার মধ্যে উক্ত ঠিকানায় উপস্থিত হতে হবে প্রার্থীদের।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা