BOB Recruitment 2025: ২৫০০ শূন্য পদে ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ শুরু, যোগ্যতা এবং আবেদন পদ্ধতি জেনে নিন

Published By: Priyanka Sen | Published On:
Share:

BOB Recruitment 2025: ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করল ব্যাংক অফ বরোদা, যেখানে ২৫০০ পদের স্থানীয় এলাকার ব্যাংক ব্রাঞ্চে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট চাকরিপ্রার্থীরা এই পদে সরাসরি আবেদন জানাতে পারবেন। তবে এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থী থেকে অবশ্যই স্থানীয় ভাষায় যথেষ্ট পরিমাণে দক্ষ হতে হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক রাজ্যের ব্যাঙ্ক অফ বরোদা ব্রাঞ্চে চাকরি প্রার্থীদের নিয়োগের সুযোগ রয়েছে। তাই এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য অর্থাৎ পদের বিবরণ এবং আবেদনের যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি বুঝে নিতে শেষ পর্যন্ত পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

নিয়োগকারী ব্যাংক- ব্যাঙ্ক অফ বরোদা (BOB)।

পদের নাম- লোকাল ব্যাঙ্ক অফিসার।

মোট শূন্য পদের সংখ্যা- ২৫০০ টি।

শিক্ষাগত যোগ্যতা- ভারতবর্ষের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রী থাকলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে কস্ট একাউন্টেন্ট, ইঞ্জিনিয়ারিং বা মেডিক্যাল পড়াশোনার ডিগ্রী যুক্ত চাকরিপ্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন।

বয়স সীমা- ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সরকারি সংরক্ষণের নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবেন।

---Advertisement---

আরও পড়ুনঃ প্রকাশিত হলো NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার তারিখ

মাসিক বেতন- ব্যাঙ্ক অফ বরোদার লোকাল ব্যাংক অফিসার বা LBO পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতিমাসে ন্যূনতম ৪৮,৪৮০ টাকা বেতন দেওয়া হবে। এর পাশাপাশি ব্যাংকের কর্মচারী হিসেবে অন্যান্য একাধিক সুযোগ-সুবিধা এবং অ্যালাওয়েন্স পাবেন নিযুক্ত কর্মীরা।

অন্যান্য যোগ্যতা- আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষায় পড়তে বলতে এবং লিখতে জানতে হবে। মূলত যে রাজ্যের হয়ে চাকরিপ্রার্থীরা আবেদন জানাবেন, সেই রাজ্যের ভাষা সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে তবেই এই পদে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি গ্রামীণ ব্যাংক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্তর্গত যে কোন ব্যাংকে অন্ততপক্ষে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে তবেই এই পদে আবেদন জানানো যাবে।

চাকরির খবরঃ স্টেট ব্যাংকে ৫৪১ টি শূন্যপদে প্রবেশনারি অফিসার নিয়োগ শুরু হল

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে ব্যাংক অফ বরোদার তরফে মোট এক বছরের প্রবেশন পিরিয়ডের মধ্যে থাকতে হবে নিযুক্ত কর্মীদের। এই নিয়োগের জন্য অনলাইনে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী হিসেবে নিয়োগ করা হবে। যদিও এর মধ্যে আবেদনকারীর স্থানীয় ভাষার দক্ষতা জানার জন্য একটি পরীক্ষা নেওয়া হবে।

আবেদন পদ্ধতি- এই পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যমে আবেদনের সুযোগ নেই। আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরিপ্রার্থীকেই www.bankofbaroda.co.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং ২৪/০৭/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্রের সাথে আবেদনমূল্য জমা করতে হবে। নিয়োগ এবং আবেদন সংক্রান্ত তথ্য আরো বিশদে জানতে নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিয়ে তবেই আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে