BSF Constable Recruitment: ৩৯১ শূন্য পদে আধা সেনাবাহিনীতে নিয়োগের সুযোগ, মাধ্যমিক যোগ্যতায় চাকরি

Published By: Priyanka Sen | Published On:
Share:

BSF Constable Recruitment: ভারতীয় নাগরিকদের জন্য কেন্দ্রীয় আধা সেনাবাহিনীতে নিয়োগের দুর্দান্ত সুযোগ রয়েছে।। যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা গ্রুপ সি পদের জন্য আবেদন জানাতে পারবেন। এই পদে নিযুক্ত হওয়ার জন্য চাকরিপ্রার্থীদের খেলাধুলার সঙ্গে সংযুক্ত থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনটিতে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারের এই দুর্দান্ত চাকরির সুযোগ হাতছাড়া করতে না চাইলে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন আজকের প্রতিবেদনটি।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ।

পদের নাম- CT(GD) স্পোর্টস পারসন কনস্টেবল গ্রুপ সি।

মোট শূন্যপদ- ৩৯১ টি।

অফিসিয়াল ওয়েবসাইট- https://rectt.bsf.qov.in

মাসিক বেতন- উল্লেখিত পদে নিযুক্ত কর্মীরা কেন্দ্র সরকারের গ্রুপ বি পদের বেতন ফ্রম অনুসারে প্রতি মাসে বেতন পাবেন। এক্ষেত্রে তৃতীয় বেতন স্তর মেনে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে বেতন থাকবে নিযুক্ত কর্মীদের। প্রতিটি পদের ক্ষেত্রেই চাকরি প্রার্থীরাও কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সুযোগ-সুবিধা এবং ভাতার সুবিধা পাবেন।

---Advertisement---

চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে

বয়স সীমা- আগ্রহী চাকরিপ্রার্থীরা নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সংরক্ষণের নিয়ম মেনে অতিরিক্ত বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করলে চাকরি প্রার্থীদের এই পদে আবেদনের সুযোগ থাকছে।
খেলাধুলার যোগ্যতা- আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য সম্পূর্ণ খেলাধুলার যোগ্যতার উল্লেখ করা হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। অবশ্যই খেলাধুলার যোগ্যতা জেনে তবেই আবেদন জানাতে হবে। এক্ষেত্রে নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।

শারীরিক যোগ্যতা- বর্ডার সিকিউরিটি ফোর্সের কনস্টেবল পদে আবেদনে আগ্রহী পুরুষ চাকরি প্রার্থীদের উচ্চতা ১৭০ সেন্টিমিটার এবং মহিলা চাকরিপ্রার্থীদের উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে। উচ্চতার ক্ষেত্রে কিছু বিশেষ চাকরিপ্রার্থীদের জন্য অতিরিক্ত ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি- এই পদে নিযুক্ত হওয়ার জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের আবেদন পত্র ভালোভাবে যাচাই করা হবে এবং যোগ্য চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন, শারীরিক যোগ্যতা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- আগ্রহী সকল চাকরিপ্রার্থীদের উপরে উল্লেখিত বর্ডার সিকিউরিটি ফোর্সার অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন জানাতে হবে। এই পদের ক্ষেত্রে আবেদন আগামীকাল অর্থাৎ ১৬/১০/২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে। চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ০৪/১১/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

আবেদন মূল্য- প্রতিটি চাকরিপ্রার্থীকে আবেদন পত্র জমা করার পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। এক্ষেত্রে ১৫৯ টাকা আবেদন মূল্য জমা দিতে হবে।

নিয়োগ সম্পর্কিত তথ্য আরো বিশদে জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করুন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন