BSF Recruitment 2023: মাধ্যমিক পাশে নিয়োগ করছে ভারতীয় সেনা, দেখুন কিভাবে করবেন আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) – এর পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত হলো নিয়োগ বিজ্ঞপ্তি BSF Recruitment 2023। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও বেতন কাঠামো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন পেশ করা হলো

Employment no- nil

পদের নাম- Radio Operator and Radio Mechanic
মোট শূন্যপদ- ২৪৭ টি। (RO – ২১৭ টি, RM – ৩০ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় সেনার এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস সহ যেকোনো আইটিআই থেকে নূন্যতম দুবছরের যেকোনো কোর্স পাস আউট হতে হবে। অথবা, বিজ্ঞান বিভাগে ৬০% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
মাসিক বেতন- ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।

আরও পড়ুনঃ WBPSC Interview Date

বয়সসীমা- উক্ত পদগুলিতে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য নিয়মানুগভাবে বয়সের ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি- যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর নির্দিষ্ট উইন্ডো থেকে সঠিক বিকল্প বেছে নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই পোষ্টের শেষেই থাকছে সরাসরি আবেদন করার লিঙ্ক।

আবেদন ফি- এই পদগুলিতে আবেদন করার জন্য Gen./ OBC/ EWS প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ- ১২ মে, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন