BIS দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

Published By: ExamBangla.com | Published On:
Share:

ভারত সরকার অনুমোদিত ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডারস (BIS) -এর কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দু’বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কর্মী নিয়োগ করা হবে, শূন্যপদের সংখ্যা এবং আবেদন পদ্ধতিসহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার।
মোট শূন্যপদ- ১০০ টি।
বয়স- প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা EEE/ FCT/ MCM তে BE/ B.Tech কোর্স করে থাকতে হবে। ম্যানেজমেন্টে দু বছরের PG ডিপ্লোমা কোর্স সঙ্গে M.Phil, M.Tech, M.S, Ph.D করা থাকলে প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতি মাসে ৫০,০০০ টাকা।

চাকরির খবরঃ আগস্ট মাসের ১০ টি চাকরির খবর একনজরে দেখে নিন

কাজের সময়সীমা- সকাল ৯ টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি- শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে সমস্ত প্রার্থীদের থেকে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্ট করা প্রার্থীদের প্র্যাক্টিক্যাল অ্যাসেসমেন্ট, written অ্যাসেসমেন্ট, টেকনিক্যাল নলেজ অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। BIS এর নিজস্ব ওয়েবসাইটে www.bis.gov.in গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। প্রার্থীর স্বাক্ষর এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার পদে নিয়োগ

আবেদন ফি- কোনরকম আবেদন ফি লাগবে না।
আবেদন করার শেষ তারিখ- এমপ্লয়মেন্ট নিউজ পেপার অথবা রোজকার সমাচার পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার ২১ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা